সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

শান্তিগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুর আটক

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১১:৩৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১১:৩৫:৩৬ অপরাহ্ন
শান্তিগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুর আটক
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জে রাজিয়া বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আজিজুল মিয়া ও শ্বশুর আব্দুর রহিমকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, রোববার সকালে গাজীনগর গ্রামে এক গৃহবধূ বাঁশের আঁড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়রা থানায় জানান। পুলিশ ঘটনাস্থলে গেলে নিহতের মা ও ভাই তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী আজিজুল মিয়া ও শ্বশুর আব্দুর রহিমকে আটক করে পুলিশ। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে আত্মহত্যা নাকি হত্যা তার প্রকৃত কারণ জানতে পুলিশ গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আটক করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল