সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান নিক্ষেপ

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১১:৪০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১১:৪০:১৭ অপরাহ্ন
ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান নিক্ষেপ
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে লাঠিপেটা করেছে পুলিশ। পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শিক্ষকদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) শাহবাগে মোড়ে এ ঘটনা ঘটে। এর আগে শিক্ষকরা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও কর্মসূচি ঘোষণা করেন তারা। এর আগে গত শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সদস্যসচিব মোহাম্মাদ আল-আমিন। আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম লিখিত বক্তব্যে বলেন, ১৯৮৪ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়। ১৯৯৪ সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা সরকারি অনুদান দেওয়া হয়। ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও এক হাজার ৫১৯টি ইবতেদায়ি মাদ্রাসার ব্যাপারে তিন হাজার ৩০০ টাকা অনুদান দেওয়া ছাড়া এমপিওভুক্তও করা হয়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে এলেও কোনও সুযোগ-সুবিধা পাইনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স