সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

জঞ্জাল সরানোর জন্যে কী করতে হবে

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১১:৪১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১১:৪১:২১ অপরাহ্ন
জঞ্জাল সরানোর জন্যে কী করতে হবে
গত শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) পত্রিকান্তরে (দৈনিক মানবজমিন) এক সংবাদপ্রতিবেদনে একজন প্রবাসীর বরাত দিয়ে বলা হয়েছে যে, এখন যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র, মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। অন্য একজন বলেছেন, তাঁর পার্টি সবসময় জনগণের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা, সংবাদপত্র ও গণমাধ্যমের কথা বলার অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। দেশ ও জাতির স্বার্থে পতিত অবৈধ আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া নানাবিধ জঞ্জাল মোকাবিলা করে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে। আমরা তাঁদের সঙ্গে একমত পোষণ করছি। তাঁরা যা বলেছেন দেশের সাধারণ মানুষ তাই চান এবং চেয়ে আসছেন ১৯৭১-এর পর থেকেই, তার আগে পাকিস্তানি ঔপনিবেশিক আমলে কী চাইতেন তার কথা বলছি না। কিন্তু বিশেষ পরিতাপের বিষয় যে, কোনও সরকারের আমলেই জনগণের এইসব প্রত্যাশা পূরণ হয় নি, বরং প্রতিনিয়ত ক্ষুণœ হয়েছে এবং এখন সে-গুলোকে বিগত সরকারের রেখে যাওয়া জঞ্জাল বলা হচ্ছে। অভিজ্ঞমহলের ধারণা, এইসব জঞ্জাল উড়ে এসে জুড়ে বসেনি। তার একটি আর্থসামাজিক-রাজনীতিক ব্যবস্থাগত কারণ আছে। আর সেই সুনির্দিষ্ট ঐতিহাসিক কারণটিকে উৎখাত করা না গেলে জঞ্জাল বাড়তেই থাকবে এবং যাঁরাই রাষ্ট্র ক্ষমতায় আসুন না কেন তাঁরা এই জঞ্জাল সৃষ্টি করার দায়িত্বপ্রাপ্ত হয়েই আসবেন এবং জঞ্জাল তৈরি করতেই থাকবেন। আপাতত বিদ্যমান রাজনীতির নিয়মনীতি এটাই প্রতিপন্ন করছে। যদি তাঁরা ক্ষমতায় গিয়ে এই জঞ্জাল তৈরি করতে না চান তবে তাঁদেরকে মুক্তবাজার অর্থনীতিকে দেশ পরিচালনার ক্ষেত্রে প্রয়োগ না করার রাজনীতিক কর্মসূচি ঘোষণা করে ক্ষমতায় আসবে হবে এবং কার্যক্ষেত্রে মুনাফানির্ভর মুক্তবাজার অর্থনীতি পরিহার করতে হবে। কারণ এই অর্থনীতি মানুষ কর্তৃক মানুষকে শোষণ করার বদমায়েসী চালু রাখে এবং ইতোমধ্যে কথিত জঞ্জাল তৈরিতে কসুর করে না। তাই ক্ষমতায় গিয়ে মুক্তবাজার অর্থনীতিকে বর্জন করতে না পারলে আওয়ামী লীগসহ বিগত সকল সরকারের মতোই অবস্থা হবে ভাবী ক্ষমতাসীন সকল সরকারের এবং অনিবার্য বৈষম্যবিরোধী আন্দোলন ও অভ্যুত্থানের জন্যে অপেক্ষায় থাকতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স