সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

বারকি শ্রমিক সংঘের সভা

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ১১:৪৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ১১:৪৫:৩৫ অপরাহ্ন
বারকি শ্রমিক সংঘের সভা
সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘ ধোপাজান চলতি নদী কমিটির সভা রবিবার ৫টায় মথুরকান্দি বাজারে অনুষ্ঠিত হয়েছে। মো. নাসু মিয়ার সভাপতিত্বে ও হারুন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল, সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাসির মিয়া, সহ সভাপতি মো. সিদ্দিক মিয়া। সভায় বক্তারা বলেন, লুটেরা সিন্ডিকেটের কারণে দীর্ঘ প্রায় সাত বছর যাবত ধোপাজান নদী বন্ধ থাকায় বারকি শ্রমিকরা কর্মহীন হয়ে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছে। জীবিকার সন্ধানে হাজার হাজার বারকি শ্রমিক দেশের বিভিন্ন জায়গায় চলে গেছে। ঘরবাড়ি ছেড়ে বারকি শ্রমিকরা আজ উদ্বাস্তু জীবন বেছে নিয়েছে। ব্রিটিশ আমল হতে হাওরাঞ্চলের বারকি শ্রমিকরা সনাতন পদ্ধতিতে হাতের সাহায্যে বালতি বেলচা সাবল নেট দিয়ে বালি পাথর আহরণ করে জীবিকা নির্বাহ করতো। নদীতে ইজারাদার নিয়োগ করায় অতিমুনাফার লোভে ইজারাদার নদীতে ড্রেজার-বোমাসহবিভিন্ন নামের খননযন্ত্র দিয়ে বালি পাথর উত্তোলন করায় নদী আজ ক্ষতবিক্ষত, বারকি শ্রমিকরা কর্মহীন। বক্তারা আরও বলেন, বারকি শ্রমিকদের দুরাবস্থা দূর করতে ইজারা পদ্ধতি বাতিল করে অবিলম্বে সরকারিভাবে ক্রয়-বিক্রয়কেন্দ্র চালু করতে হবে। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স