সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা
রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের কমিটি ঘোষণা

সভাপতি মেহেদী হাসান, সম্পাদক তামিম রায়হান

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ১১:৪৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ১১:৪৮:১৮ অপরাহ্ন
সভাপতি মেহেদী হাসান, সম্পাদক তামিম রায়হান
স্টাফ রিপোর্টার :: জেলার অন্যতম নাট্য সংগঠন রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার-এর ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ৮ম বর্ষপূর্তি কেক কেটে দুই বছরের জন্য নতুন এই কমিটি প্রকাশ করা হয়। নতুন কমিটিতে সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক তামিম রায়হান মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি মোস্তাকিম মিনার, সহ-সাধারণ সম্পাদক জিহান জোবায়ের ও শর্মী তালুকদার, সাংগঠনিক সম্পাদক অমিত দাস গুপ্ত, সহ-সাংগঠনিক সম্পাদক নাহিয়ান চৌধুরী নাফি, অর্থ সম্পাদক তন্না দাস, দপ্তর স¤পাদক ফারহান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমিন, নারী বিষয়ক সম্পাদক জোনাকি পাল, ক্রীড়া সম্পাদক সূচনা দাস, কার্যনির্বাহী সদস্যবৃন্দ- তানভির আহমেদ, পূর্ণিমা বৈদ্য, নাসিমুল গণি তাহসিন, হাকিমুল ইসলাম আয়মান, কিশাল শেখর দাস, পূজা তালুকদার, সাধারণ সদস্যবৃন্দ- অলিদ হাসান তানভির, মাহবুব আলম রনি, প্রিতম নন্দী, প্রিয়ম দাস, সম্প্রীতি দে, নুর আহমেদ সাইফ, কামরুজ্জামান কামরুল। রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের সভাপতি মেহেদী হাসান বলেন, নাট্যচর্চা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী উপায়। আমাদের লক্ষ্য নাটকের মাধ্যমে সুনামগঞ্জের সংস্কৃতিকে সমৃদ্ধ করা এবং স্থানীয় শিল্পীদের প্রতিভা বিকাশের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা। আমরা বিশ্বাস করি, নাটক মানুষের মননে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সাধারণ স¤পাদক তামিম রায়হান বলেন, আমরা নতুন প্রজন্মকে নাট্যকলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টিতে কাজ করব। রঙ্গালয় থিয়েটারকে এমন একটি মঞ্চে রূপান্তর করতে চাই, যেখানে সৃজনশীলতা এবং সামাজিক বার্তা একসঙ্গে উপস্থাপিত হবে। ২০১৭ সালের ২৭ জানুয়ারি প্রতিষ্ঠিত রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার নাট্যচর্চার মাধ্যমে সুনামগঞ্জে নতুন মাত্রা যোগ করেছে। ৮ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ছাড়াও সংগঠনের বিভিন্ন অর্জন তুলে ধরা হয়। রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের এই নতুন কমিটি সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ এবং গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক পাবেল, সৈয়দ আশিকুর রহমান, সংগীত শিল্পী বাধন মোদক, থিয়েটার সুনামগঞ্জ এর দলপ্রধান দেওয়ান গিয়াস চৌধুরী, থিয়েটার একুশ-এর সভাপতি পল্লব ভট্টাচার্য, সুনামগঞ্জ থিয়েটারের সভাপতি মঞ্জু তালুকদার, গণমাধ্যমকর্মী লিপসন আহমেদ, আল-হাবিব প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স