সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাঁধ নির্মাণে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ১১:৫০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ১১:৫০:০০ অপরাহ্ন
বাঁধ নির্মাণে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে
বাঁধ নির্মাণে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, সংবাদে প্রকাশ যে, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া গত রবিবার (২৬ জানুয়ারি) দিনভর জামালগঞ্জ উপজেলার হালির হাওর ও পাগনার হাওরের বিভিন্ন ফসলরক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তখন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের তিনি জবাব দেন। এ সময় প্রসঙ্গক্রমে তিনি বলেছেন যে, সুনামগঞ্জের বোরো ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষা করতে বাঁধের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে এবং হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে কোনও ধরণের অনিয়ম কিংবা গাফিলতি সহ্য করা হবে না, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” আমরা সময়মতো ও যথাযথভাবে বাঁধনির্মাণের কাজে সর্ববস্থায় জেলা প্রশাসকের পক্ষে আছি এবং তাঁকে সমর্থন করি। ‘বাঁধ নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা’ এবং ‘বাঁধ নির্মাণকাজে কোনও ধরণের অনিয়ম-গাফিলতি সহ্য করা হবে না’ মর্মে প্রত্যয় ঘোষণার পরিপ্রেক্ষিতে তাঁকে ধন্যবাদ জানাই। প্রশাসনের পক্ষ থেকে রীতিমাফিক এবংবিধ প্রত্যয় ঘোষণা নতুন কোনও ঘটনা নয়। এমনটা হয়েই থাকে এবং প্রায়শ শেষাবধি নির্মম প্রহসনে পর্যবসিত হয়। তখন কারও কীছু করার থাকে না, জনগণের দুর্ভোগ বাড়ে। ২০১৭ সালের প্রলয়ঙ্করী ঢলে শতভাগ ফসলডুবির পর ২০১৮ সালে সুনামগঞ্জে জেলা প্রশাসক হয়ে আসেন সাবিরুল ইসলাম বিপ্লব। তাঁর আন্তরিক প্রচেষ্টায় বাঁধের কাজ সে-বছর বলতে গেলে কোনও রকম গাফিলতি ব্যতিরেকে শতভাগ সম্পন্ন হয়েছিল। তিনি রাতকে দিন করে প্রতিটি বাঁধে গিয়ে কাজ তদারকি করেছিলেন ও যথাযথ ব্যবস্থা নিয়েছিলেন এবং প্রমাণ করেছিলেন যে, চেষ্টা করলে অসাধ্যকে সাধন করতে শত বাধা অতিক্রম করা মানুষের পক্ষে কোনও ব্যাপারই নয়। তাঁর সঙ্গে কাজ করেছিলেন তাঁর প্রশাসনের সকল কর্মকর্তারা ও প্রত্যন্ত অঞ্চলের বেশ কিছু জননিবেদিতপ্রাণ সমাজকর্মী ও রাজনীতিবিদ। এজন্য তিনি সুনামগঞ্জের ইতিহাসে একজন জননন্দিত জনদরদি জেলা প্রশাসক হিসেবে বিখ্যাত হয়ে আছেন এবং থাকবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি