সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সিলেটে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ পুনঃস্থাপনসহ ৩০ দফা দাবিতে স্মারকলিপি

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ১১:৫১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ১১:৫১:৫৯ অপরাহ্ন
সিলেটে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ পুনঃস্থাপনসহ ৩০ দফা দাবিতে স্মারকলিপি
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ পুনঃস্থাপনসহ ৩০ দফা দাবি জানিয়েছেন সিলেট বিভাগ গণদাবি ফোরামের নেতারা। তারা এ বিষয়ে সোমবার (২৭ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে স্মারকলিপি দিয়েছেন। সিলেট সফররত প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি তুলে দেন ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ। প্রধান বিচারপতি স্মারকলিপি গ্রহণ করেন এবং উল্লিখিত বিষয়গুলো সমাধানের আশ্বাস দেন। এ সময় সিলেটের সাবেক পিপি ও সিলেট বিভাগ হাই বেঞ্চ বাস্তবায়ন কমিটির সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, গণদাবি ফোরাম সিলেট মহানগর সভাপতি শামীম হাসান চৌধুরী, ফোরামের উপদেষ্টা মুফতি আব্দুর রহমান চৌধুরী, সিনিয়র আইনজীবী সিরাজ উদ্দিন খান, বিশ্বজিৎ ঘোষ, মহানন্দ পাল, শরীফুল হুদা চৌধুরী, রাশেদুজ্জামানসহ বিচার বিভাগের ঊর্ধ্বতন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ৩০ দফার স্মারকলিপিতে সিলেটে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ স্থাপনসহ আরও যে সব দাবির কথা বলা হয়েছে সেগুলো হলো- সিলেট জেলা জজ আদালতে আরও একটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপন, সিলেট মহানগরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, সিলেটে বিভাগীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল, ড্রাগ কোর্ট, খাদ্য আদালত ও নৌ আদালত স্থাপন, সিলেটের বিচার আদালতগুলোর স্থায়ী ভবন নির্মাণ ও আধুনিক সুবিধা বৃদ্ধি, ভূমি রেকর্ড সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনাল ক্ষমতা প্রদান, ব্যবসা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে বাণিজ্যিক আদালত স্থাপন। অন্য দাবিগুলো হলো- কো¤পানি বিরোধ নি®পত্তিতে কো¤পানি আদালত স্থাপন, সিলেট বিভাগে শূন্য পদে বিচারক নিয়োগ, সিলেটের বিচারক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক ভবন নির্মাণ, নথি সরবরাহ প্রক্রিয়া দ্রুততর করা, কার্টিজ পেপারের পরিবর্তে বিকল্প কাগজ ব্যবহারের ব্যবস্থা, পর্যাপ্ত স্ট্যাম্প, কোর্ট ফি ও কাগজ সরবরাহ নিশ্চিত, ভূমি সংক্রান্ত বিরোধ কমাতে সঠিক মালিকানা ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ, ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষমতা বৃদ্ধি, তদন্তকালে দুই পক্ষের বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ বাধ্যতামূলক করা, দেওয়ানি মামলার নিষ্পত্তি দ্রুততর করতে ক্ষমতা বৃদ্ধি, দেওয়ানি মামলায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া লিখিত আকারে নিশ্চিত করা, আবেদনপত্রে হলফনামার পরিবর্তে ঘোষণার মাধ্যমে দাখিলের ব্যবস্থা করা। বাকি দাবিগুলো হলো আদালত প্রাঙ্গণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ফ্রি ওয়াই-ফাই ও মোবাইল নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত, বহুতল ভবনে আধুনিক লিফট সার্ভিস চালু রাখা, বিদ্যুৎ বিঘ্ন হলে জেনারেটর দ্বারা বিদ্যুৎ সরবরাহ, ভূমি রেকর্ড ও রেজিস্ট্রেশন কার্যক্রমে তদারকি বৃদ্ধি, সুপ্রিম কোর্টে বাংলা ভাষায় মামলা পরিচালনার ব্যবস্থা, লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যাক্ট আধুনিকায়ন, বিশেষ প্রশিক্ষিত জুডিসিয়াল পুলিশ গঠন, আদালতের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী স্থানীয়ভাবে নিয়োগ, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও বিশ্রামাগার নির্মাণ, আদালত প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন