সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

চোরাই পথে আনা ৪০টি গরু জব্দ, গ্রেফতার ৪

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১২:০৫:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১২:১৭:৫৮ পূর্বাহ্ন
চোরাই পথে আনা ৪০টি গরু জব্দ, গ্রেফতার ৪
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার কায়েতকান্দা গ্রাম সংলগ্ন সোমেশ্বরী নদীর ঘাটে রবিবার রাতে অভিযান চালিয়ে ৪০টি ভারতীয় গরু জব্দ ও চারজন চোরা কারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান বলেন, চোরাই পথে ৪০টি ভারতীয় এনে তা উপজেলার চামরদানী ইউনিয়নের কায়েতকান্দা গ্রাম সংলগ্ন সোমেশ্বরী নদীর ঘাটে রাখা হয়। খবর পেয়ে রবিবার রাত ১২টা বেজে ৫০ মিনিটের সময় সেখানে অভিযান চালিয়ে ৪০টি ভারতীয় গরু জব্দ ও চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আমানীপুর গ্রামের মো. মহর আলী (৪৮), তেলিগাও গ্রামের আয়নাল হক (৪০), মো. দুদু মিয়া (৩৪) ও জগন্নাথপুর গ্রামের মো. আবুল কালাম (৫৮)। এ ঘটনায় আটক থাকা চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬ থেকে ৭জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়েছে। আটক থাকা চারজনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স