সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

সাহিত্যপ্রেমীদের সাথে তরু পরিবারের চা চক্র:গ্রামকে ভালোবাসার আহ্বান

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৮:২৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৮:২৭:০২ পূর্বাহ্ন
সাহিত্যপ্রেমীদের সাথে তরু পরিবারের চা চক্র:গ্রামকে ভালোবাসার আহ্বান
শান্তিগঞ্জ প্রতিনিধি :: হাওরের আফাল ডিঙে লাউগাঙের (পূর্ব বীরগাঁও ইউনিয়নের উমেদনগর) মানুষের বেঁচে থাকার জীবন্ত গল্প বলছিলেন আমেরিকা প্রবাসী সাংবাদিক ও গীতিকবি ইশতিয়াক রুপু। ‘শহুরে যান্ত্রিক মানুষের কাছে গ্রামগুলো বিধবা নারীর মতো গুরুত্বহীন’ বলে আক্ষেপ করেছেন অধ্যাপক এনামুল কবির। হোমিও চিকিৎসক হাজি ডা. শাকিল মুরাদ আফজল সভাপতির বক্তব্যে বললেন, সাহিত্য বেঁচে থাকুক অনাদিকাল। পাগলাবাজার থেকে সাহিত্যের ছোট কাগজ তরু তার কলেবর আরো বাড়িয়ে চলুক ইয়াকুব শাহরিয়ারের হাত ধরে। পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বললেন, সুনামগঞ্জ অঞ্চল লোকসাহিত্যে ভরপুর। সাহিত্যপ্রেমী মানুষের সাথে থাকতে পারাটাও আনন্দের ও গৌরবের। শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা তরু পরিবারের চা চক্রকে এমনসব আলোচনার মধ্য দিয়ে প্রাণবন্ত করে তুলেছিলেন তারা। চা চক্র অনুষ্ঠিত হয় পাগলা বাজারে, তরুর কার্যালয়ে। অনুষ্ঠান পরিচালনা করেন তরু স¤পাদক ইয়াকুব শাহরিয়ার। চা চক্রের আলোচনায় ইশতিয়াক রুপু বলেন, একটি প্রজন্ম ক্রমশ বখে যাচ্ছে। এই প্রজন্মকে আমি ‘হোন্ডা বাহিনী’ ছাড়া আর কিছুই বলতে চাই না। তাদেরকে বাঁচাতে হবে। শিক্ষিত করতে হবে, মানবিক ও সামাজিক শিক্ষায় আগ্রহী করে গড়ে তুলতে হবে। মাথায় সাহিত্যের রস ঢুকিয়ে দিতে হবে। নিজ নিজ গ্রামের প্রতি মায়াময়ী করে তুলতে হবে। তাঁর আলোচনায় সুনামগঞ্জের প্রতিথযশা সব লেখকদের স্মরণ করেন তিনি। নিজ গ্রাম লাউগাঙকে উমেদনগর বলতে চান না এই লেখক। লাউগাঙ থেকে পাগলা বাজার হয়ে সুনামগঞ্জ শহর, তারপর আমেরিকার লম্বা জার্নি চোখের সামনে উজ্জ্বল করে তুলে ধরেছেন তিনি। তাঁর আলোচনা ছিলো প্রাণবন্ত। অধ্যাপক এনামুল কবিরও আলোচনার কলেবর বাড়ান। তিনি বলেন, আমাদের সকলের উৎপত্তি গ্রামে। গ্রামকে ভালোবাসতে হবে। প্রচুর সাহিত্য সৃষ্টি করতে হবে। সাহিত্যের সাথে মানুষের স¤পৃক্ততা আরও বাড়াতে হবে। স্মৃতিচারণ করে তিনি বলেন, পাগলা বাজার তখনকার সময় ছিলো একটি শহরের মতো। মনে হতো নৌকার হাট বসেছে, অথচ হাট নয় এগুলো ছিলো হাটের দিন বাজারে আসা ক্রেতাদের বাহন। দিন শেষে দশ-বারোজন একসাথে হয়ে নৌকা বেয়ে ডুংরিয়ায় ফিরে যাওয়া ছিলো রীতিমত চ্যালেঞ্জ। ডা. আফজল তরুকে নিয়ে এই আলোচনায় আরো রসদ যোগান দেন। তিনি বলেন, তরু আমাদের সম্পদে পরিণত হচ্ছে। খুব নীরবে পাগলা বাজার থেকে সাহিত্যকে ধরে রাখতে আন্দোলন শুরু করেছেন তরু স¤পাদক। আমরা এর সারথি হয়ে যেমন আনন্দিত তেমনি গর্বিতও। তরু তলে এসে যেমন মানুষ ছায়া পায়, আশ্রয় পায় তেমনি মফস্বল থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা তরু এই অঞ্চলে সাহিত্যের আলো ছড়াবে এমনই প্রত্যাশা করি। সব সময় তরুর পাশে ছিলাম, আছি ও থাকবো। চা চক্র ও আলোচনায় আরো অংশ নেন দৈনিক সুনামগঞ্জের সময়ের শান্তিগঞ্জ প্রতিনিধি জামিউল ইসলাম তুরান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি কুহিনূর রহমান নাহিদ, দৈনিক খোলাকাগজের প্রতিনিধি নোহান আরেফিন নেওয়াজ, সাহিত্যপ্রেমী আমিন উদ্দিন, তারেক আহমদ ও শব্দেন নূর আহমদ সাহর। পরে তরু সম্পাদক ইয়াকুব শাহরিয়ারের কৃতজ্ঞতা বক্তব্যের মধ্য দিয়ে চা চক্রের সমাপ্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা