সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম

কাজী আমিন’র ইউটিউব চ্যানেলে গোল্ডেন প্লে বাটন লাভ

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৮:২৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৮:২৮:৩৭ পূর্বাহ্ন
কাজী আমিন’র ইউটিউব চ্যানেলে গোল্ডেন প্লে বাটন লাভ
সুনামগঞ্জের সন্তান শায়েখ কাজী আমিন আত তাফহীম ডিজিটাল মিডিয়ায় নিজের ইউটিউব চ্যানেল ‘বাংলার মুসলিম’-এ এক মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ায় ইউটিউব কর্তৃপক্ষ তাকে গোল্ডেন প্লে বাটন প্রদান করে। এর আগে তিনি ১লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হওয়ায় সিলভার প্লে বাটন লাভ করেছিলেন। এ উপলক্ষে তিনি গতকাল শহরের তাদের অফিসে দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় তিনি উপস্থিত অতিথিবৃন্দের কাছ থেকে গোল্ডেন প্লে বাটন ক্রেস্টটি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মাওলানা আলী নূর, হাফেজ আতাউর রহমান লস্কর, মাওলানা আহমদ আলী আনোয়ার, শিক্ষক ও সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, মাওলানা ইব্রাহিম আহমদ, ব্যবসায়ী ইদ্রিস আলী, মতিউর রহমান মানিক। বিশ^ব্যাপী ছড়িয়ে থাকা বাঙ্গালীরা কন্টেন্টের মাধ্যমে তার আলোচনা শুনে থাকেন। ইতিপূর্বে তিনি বিটিভি, মাইটিভি, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন চ্যানেলে আলোচক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা মমিনিয়া ফাজিল মাদ্রাসায় সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন। উল্লেখ্য, তিনি মাওলানা কাজী শাহেদ আলীর দ্বিতীয় সন্তান ও কাজী শফিক হজ গ্রুপের স্বত্বাধিকারী কাজী শফিকুল ইসলামের ছোট ভাই শায়েখ কাজী আমিন আত তাফহীম। তার লেখা বেশ কয়েকটি গ্রন্থ ইতোমধ্যে পাঠকপ্রিয়তা লাভ করেছে। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ