সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

যারা বিলকে হত্যা করছে, তাদেরকে শাস্তি দিন

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৮:৩৯:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৮:৪০:৪০ পূর্বাহ্ন
যারা বিলকে হত্যা করছে, তাদেরকে শাস্তি দিন
গণমাধ্যমে (দৈনিক সুনামকণ্ঠ, ২৮ জানুয়ারি ২০২৫) সচিত্র সংবাদ প্রকাশিত হয়েছে যে, দেখার হাওরের বড়দৈ কাষ্ঠগঙ্গা বিল শুকিয়ে মাছ শিকার করা হচ্ছে। জলমহাল ইজারা দেওয়ার আইনে আছে বিল শুকিয়ে মাছ ধরা যাবে না, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। প্রতিবছর এরকম বিল শুকিয়ে মাছ ধরার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়, কিন্তু এই অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিতও করা হয় না, শাস্তিও দেওয়া হয় না। এ বিষয়ে সরকারসংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকেন, এই সত্য অস্বীকার করার কোনও উপায় নেই। খবরওয়ালার ক্যামেরা বড়দৈই বিল শুকিয়ে মাছ শিকারের দৃশ্য দেখে বটে কিন্তু প্রশাসনের চোখে তা পড়ে না। গানে আছে, ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’, কিন্তু প্রশাসন প্রেমের মানুষ নয়, তাকে অবশ্যই জেগে থাকতে হবে। সমগ্র হাওরাঞ্চলে বিল শুকিয়ে মাছ শিকারের এমন কান্ড বছরের পর বছর ঘটেই চলেছে। প্রকারান্তরে মাছসহ সমগ্র জলপ্রাণপ্রকৃতির অন্যান্য জীব প্রজাতি বিলুপ্তির শিকার হচ্ছে এবং হাওর মাছ-গাছ শূন্য হওয়ার অবস্থায় ক্রমে পর্যবসিত হচ্ছে। ইতোমধ্যে কেউ কেউ হাওরাঞ্চলকে ‘জলের মরুভূমি’ বলে অভিহিত করতে শুরু করেছেন। জলজ উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি উত্তরোত্তর বিলুপ্তির বিরূপ প্রভাব পড়ছে হাওরাঞ্চলের মানুষের জীবনমানের উপর। মানুষ আগেকার মতো সহজে কেবল মাছ থেকে নয়, শরীরে গ্রহণযোগ্য সকল প্রকার জলপ্রাণপ্রকৃতির উপাদান থেকে প্রাপ্ত খাদ্যপ্রাণ ও অন্যান্য ব্যবহারিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে ইতোমধ্যে মানুষ দেহগঠন ও স্বাস্থ্যপ্রাপ্তির উৎকর্ষতার দিক থেকে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখিন হতে শুরু করেছে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমে লোপ পাচ্ছে। এইভাবে চলতে থাকলে প্রকারান্তরে শারীরিক পর্যায়ে বামনত্ব ও মেধায় জড়ধী হয়ে পড়ে শারীরিক সামর্থ্য ও মেধানির্ভর আগামী উন্নত পৃথিবীতে টিকে থাকার যোগ্যতা হারাবে এ অঞ্চলের মানুষ। এই একবিংশ শতাব্দির শুরুতেই যদি প্রাকৃতিক সমৃদ্ধিকে ফিরিয়ে এনে মানবজীবনে প্রাকৃতিক আনকূল্যতাকে সংযোজিত করা না যায় তবে সমূহ বিপর্যয়ের জন্য বাংলাদেশের মানুষকে অপেক্ষায় থাকতে হবে। মনে রাখতে হবে, বিল শুকিয়ে মাছ শিকার মামুলি কোনও বিষয় নয়, মানবপ্রজাতির সদস্য হিসেবে বিলকে ও বিলের প্রাণপ্রকৃতিকে রক্ষা করার অর্থ হলো এ অঞ্চলের মানবপ্রজাতিকে রক্ষা করা এবং তার বিপরীত কাজ করার অর্থ হলো মানবপ্রজাতিকে খুন করা। বিল খুন আর চূড়ান্ত পর্যায়ে মানুষ খুন একই কথা। যারা বিলকে হত্যা করছে, তাদেরকে চিহ্নিত করুন, ধরে শাস্তি দিন, হাওরের মানুষকে বাঁচান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন