সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর

পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৮:৪৩:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৮:৪৩:২২ পূর্বাহ্ন
পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার :: ছাতকের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত সোমবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুহেনার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী ও সাংবাদিক নুরু মিয়া রাজু। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক দীপন কুমার ও শরীরচর্চা শিক্ষক বেলাল হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার রায়ের পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান মীর, জাহিদুল হক, নজমুল হোসেন, নাসিমা আক্তার বেগম, স্বপ্না আক্তার, নুসরাত জাহান ও সাবেরা সুলতানা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায় তাঁর বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হয়। মন ও শরীর সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া অনুষ্ঠান তথা সহপাঠক্রমিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে আরো যতœশীল হওয়া প্রয়োজন। উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ