সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

আলোচনার চেষ্টা করেও সমাধান হয়নি, রেলের রানিং স্টাফদের কর্মবিরতি চলবে

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৮:৫৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৮:৫৪:২৩ পূর্বাহ্ন
আলোচনার চেষ্টা করেও সমাধান হয়নি, রেলের রানিং স্টাফদের কর্মবিরতি চলবে
সুনামকণ্ঠ ডেস্ক :: কর্মবিরতির কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনরত রেলের রানিং স্টাফ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে দাবি পূরণের কোনও সমাধান না পাওয়ায় ওই বৈঠক থেকে বেরিয়ে গেছেন রানিং স্টাফ নেতারা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে কমলাপুর রেলস্টেশনের ভিআইপি কক্ষে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। বৈঠক থেকে বেরিয়ে রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা দীর্ঘক্ষণ রেলসচিব, মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছি। তারা বিভিন্ন মত দিয়েছেন, তবে কোনও সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারিনি। তিনি বলেন, আমরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবো। তবে আমরা আমাদের কর্মবিরতিতে অনড় আছি। এর আগে সকালে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের দাবিগুলো অনেকাংশে পূরণ করা হয়েছে। বাকি দাবি নিয়ে আমরা আলোচনা করতে প্রস্তুত। রেল কারও ব্যক্তিগত স¤পত্তি না, এখানে আলোচনার সুযোগ আছে। তিনি আরও বলেন, স্টাফদের দাবির বিষয়ে আমাদের আলোচনার দরজা সব সময় খোলা রয়েছে। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবারও আলোচনা করবো। অর্থ বিভাগেও তাদের এই দাবি-দাওয়া নিয়ে আলোচনা করবো। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে দেশের কোনও স্টেশন থেকে কোনও ট্রেন ছেড়ে যায়নি। এতে করে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেনচালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু