সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
এনআইডি জালিয়াতি

জগন্নাথপুরের নির্বাচন কর্মকর্তাসহ দু’জন সাময়িক বরখাস্ত

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ১১:৪৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ১১:৪৮:২৩ অপরাহ্ন
জগন্নাথপুরের নির্বাচন কর্মকর্তাসহ দু’জন সাময়িক বরখাস্ত
সুনামকণ্ঠ ডেস্ক ::
১০৬ জনকে ভোটার করার অপচেষ্টা করা হয়েছে, যারা বাংলাদেশি নাগরিক হলেও বর্তমানে বিদেশে রয়েছেন
জগন্নাথপুরে আর্থিক লেনদেনের মাধ্যমে এনআইডি জালিয়াতি করে ভোটার বানানোর প্রমাণ পাওয়ায় উপজেলা নির্বাচন নির্বাচন কর্মকর্তা ও ডেটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। তিনি বলেন, দুজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বরখাস্ত হওয়া দুজন হলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান ও নির্বাচন অফিসের ডেটা এন্ট্রি অপারেটর জুবায়ের। ডিজি এনআইডি বলেন, জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করতে ঢাকা থেকে এনআইডি উইংয়ের একটি তদন্ত দল জগন্নাথপুরে গিয়ে সার্বিক বিষয়ে প্রমাণ পেয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ডেটা এন্ট্রি অপারেটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপরই বিভাগীয় ব্যবস্থা নিতে মামলা করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এখন আদালতে উপস্থাপন করার প্রক্রিয়ায় রয়েছেন। এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, এ এলাকায় ১০৬ জনকে ভোটার করার অপচেষ্টা করা হয়েছে, যারা বাংলাদেশি নাগরিক হলেও বর্তমানে বিদেশে রয়েছেন। স্থানীয় অনেকের বায়োমেট্রিক ও আঙুলের ছাপ নেওয়া হয়েছে। এ ধরনের অনিয়ম শনাক্ত করা হয়েছে। ডিজি এনআইডি বলেন, কেন এসব নাগরিক এভাবে ভোটার হওয়ার চেষ্টা করছেন আমি বুঝি না। কারণ তাদের এনআইডি হলেও যেহেতু অন্যের বায়োমেট্রিক দিয়ে সেটি করা; তাই তিনি কিন্তু এসব এনআইডি দিয়ে কোনো সেবা পাবেন না। আমি তো শুনেছি এসব কাজে একজন ভোটারের কাছ থেকে লাখ টাকা নেওয়া হয়েছে। যে কোনো ধরনের অনিয়মের বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করে দেন এনআইডি ডিজি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন