সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

সত্যশব্দের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে ‘শীতের পরব’ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১২:০৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১২:০৮:২৮ পূর্বাহ্ন
সত্যশব্দের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে ‘শীতের পরব’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আবৃত্তি, গান ও নৃত্যের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘শীতের পরব’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের গান, কবিতা, আবৃত্তি, নৃত্যে মাতিয়ে রাখেন শিল্পীরা। সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবৃত্তি প্রশিক্ষক দেবাশীষ তালুকদার শুভ্র’র উপস্থাপনায় অনুষ্ঠানে বিদ্রোহী কবি নজরুল ইসলামের কবিতা আবৃত্তি, সত্যেন্দ্র নাথ দত্তের কবিতা, কুসুম কুমারী দাসের কবিতা আবৃত্তি করে আবৃত্তি শিল্পীরা। সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠানে সপ্তসুর সংগঠন ও অয়ন নৃত্য সংগঠন অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার ও ফারিহা একাডেমি। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের প্রশিক্ষক দেবপ্রিয়া পাল। বর্ণিল ‘শীতের পরবে’ উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, কবি ও লেখক সুখেন্দু সেন, দৈনিক সুনামকণ্ঠ’র স¤পাদক বিজন সেন রায়, ফারিহা একাডেমির অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক আকরাম উদ্দিন, মোহাম্মদ নূরসহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্ষুদে শিল্পীদের অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প