সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

উপাসনালয়ে হামলাকারীরা ক্রিমিনাল : ধর্ম উপদেষ্টা

  • আপলোড সময় : ২২-০৮-২০২৪ ০১:৩৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৪ ০১:৪০:০৪ অপরাহ্ন
উপাসনালয়ে হামলাকারীরা ক্রিমিনাল : ধর্ম উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যারা উপাসনালয়ে হামলা করে, যারা আমাদের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ভাইদের আক্রান্ত করে, তাদের আমরা ক্রিমিনাল মনে করি। এই ধরনের অপরাধীরা অবশ্যই শাস্তির আওতায় আসবে। তাছাড়া যতটুকু বলা হচ্ছে ততটুকু ঘটেনি। একটি গণমাধ্যম রিপোর্ট করেছে, একটা বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার জন্য এই ইস্যুটাকে চাঙা করেছে এবং প্রোপাগান্ডা চালাচ্ছে।
 
বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, এই দেশে আমার যেমন অধিকার আছে, আমার হিন্দু ভাই, বৌদ্ধ ভাইয়েরও তেমন অধিকার আছে। বাংলাদেশ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা এটাকে সাসটেইন করতে চাই। শেষ কথা হচ্ছে, আমরা আমাদের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ভাইদের সঙ্গে আছি এবং থাকব। সম্প্রীতি বিনষ্ট হতে দেব না। আমরা কোনো সাম্প্রদায়িক শক্তির পক্ষে নই।
 
এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সহায়তায় সরকার একটি আর্থিক ফাউন্ডেশনের কাঠামো তৈরি করা হচ্ছে বলে জানান। এ সময় তার সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন খান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স