সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

আস্থা যুব উৎসব ২০২৫ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১১:৫০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১১:৫০:৫৫ অপরাহ্ন
আস্থা যুব উৎসব ২০২৫ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গড়বো সম্প্রীতির বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে আস্থা যুব উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে সুনামগঞ্জ নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে, রূপান্তরের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে ১২ উপজেলা থেকে প্রায় সাড়ে তিনশ’ যুব ফোরামের সদস্য অংশগ্রহণ করেন। সকাল ১০টায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। পরে যুব ফোরামের সদস্যদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। এসময় শান্তি ও সম্প্রীতি রক্ষায় একটি শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে ফিরে আসে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা, সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহ নুর আলম, সুনামগঞ্জ নাগরিক প্লাটফর্মের সভাপতি সঞ্চিতা চৌধুরী, রূপান্তরের পরিচালক মিজানুর রহমান পান্না, আস্থা প্রকল্পের সমন্বয়কারী রাবেয়া বসরী। এসময় বক্তারা বলেন, জাতীয় যুবনীতি বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে। সমাজে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসাতে যুব সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এসকল মানুষের কাছে সরকারি, বেসরকারি সকল সুযোগ-সুবিধা পৌছে দিতে হবে। আদিবাসীদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ ও তাদের অধিকার প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে। সততা ও দেশপ্রেম ধারণ করে ধর্ম-বর্ণ-জাতিগত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মানুষকে সচেতন করবে যুবরা। এসব বিষয় সামনে নিয়ে ১২ উপজেলার যুব ফোরামের সদস্যদের নিয়ে আজকের উৎসবের আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক, সুনামগঞ্জ নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক মুনমুন চৌধুরী, দিলারা বেগম, সদস্য রমেন্দ্র কুমার দে, এন্ড্রু সলেমার, সুবিমল চক্রবর্তী চন্দন, অ্যাড. মতিয়া বেগম, জেলা সমন্বয়কারী লাভলী সরকার লাবণ্য প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল কুইজ প্রতিযোগিতা, মণিপুরি নৃত্য, পটগান প্রদর্শনী, গণতন্ত্র, সুশাসন ও সম্প্রীতি বিষয়ে নাটক, গান, স্থানীয় লোকশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ