সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জামালগঞ্জে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১১:৫৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১১:৫৭:১৬ অপরাহ্ন
জামালগঞ্জে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি’র উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে শান্তি-সম্প্রীতির জামালগঞ্জ গড়তে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে ১১দফা ঘোষণা করা হয়। জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর অ্যাম্বাসেডর ও সুনামগঞ্জ পিএডিএন-এর প্রধান উপদেষ্টা নূরুল হক আফিন্দী’র সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশার সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা সমাজসেবা অফিসার মো. সাব্বির সারোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, এসআই সুপ্রাংশু দে দিলু, জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহা, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ, মাওলানা সৈয়দ সাইদ আহমদ, রঞ্জন চক্রবর্তী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. হাবিবুল্লাহ মিসবাহ। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের সিলেট ক্লাস্টারের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা। শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তঃধর্মীয় সাব কমিটির আহ্বায়ক, জামালগঞ্জ উপজেলা বিএনিপর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক। উক্ত সংলাপে উপস্থিত ছিলেন লোকেশ রঞ্জন ভট্টাচার্য, সন্তোষ চক্রবর্তী, রানু চক্রবর্তী, মাওলানা আলীম উদ্দিন, মাওলানা দেলোয়ার হোসাইন, জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল খালিক, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দিন, আলী আক্কাছ মুরাদ, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম আল-আমিন, জেলা মহিলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, মহিলা পরিষদের সভাপতি আয়শা আক্তার, ইউপি সদস্য আলেয়া বেগম, ইয়ুথ-এর জাহাঙ্গীর, তামান্না, মোফাছিরা, ফারিহা, আতিকা প্রমুখ। সভায় দি হাঙ্গার প্রজেক্ট এবং পিএফজি কার্যক্রমের প্রয়োজনীয়তা ও এযাবৎকালে পরিচালিত কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। ধর্মীয়, জাতিগত এবং রাজনৈতিক সংঘাত-সহিংসতা পরিহার করে একটি শান্তি ও সম্প্রীতির জামালগঞ্জ গড়তে সকলের দায়িত্বশীল ভূমিকা কামনা করা হয়। ধর্মীয় নেতারা বলেন, নিজ নিজ ধর্মীয় বিধান থেকে সম্প্রীতি’র বাণী সকলের কাছে পৌছে দিতে হবে। অংশগ্রহণকারীগণ শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে নিজদের মতামত তুলে ধরেন। এসময় শান্তি-সম্প্রীতির জামালগঞ্জ গড়তে ১১ দফা সম্বলিত ঘোষণাপত্র পাঠ, সংহতি প্রকাশ এবং স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী