সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

ধর্মপাশায় জলমহাল সেচে মাছ শিকারের আয়োজন,বোরো চাষ ব্যাহতের শঙ্কা

  • আপলোড সময় : ৩১-০১-২০২৫ ১২:০৪:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৫ ১২:০৪:১৮ পূর্বাহ্ন
ধর্মপাশায় জলমহাল সেচে মাছ শিকারের আয়োজন,বোরো চাষ ব্যাহতের শঙ্কা
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার মেধা বিল জলমহালটির ইজারাদারের বিরুদ্ধে ওই জলমহালটিতে তিনটি স্যালোমেশিন বসিয়ে পানি সেচে অন্যত্র স্থানান্তর করায় এলাকার কৃষকদের পক্ষে স্থানীয় এক ইউপি সদস্য গতকাল বৃহ¯পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। জলমহালটির তলা শুকিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে গত সোমবার সকাল থেকে এই কার্যক্রম চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে চলতি মৌসুমে বোরো জমিতে পানি সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কপাল পুড়বে স্থানীয় কৃষকদের। এলাকাবাসী ও জলমহালটি ইজারা পাওয়া সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের মেধা বিল জলমহালটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন। ১৪৩০ থেকে ১৪৩৫ বঙ্গাব্দ পর্যন্ত ছয় বছরের জন্য বাৎসরিক ২৩লাখ টাকা ইজারামূল্যসহ অন্যান্য পাওনাদি পরিশোধ সাপেক্ষে এটি ইজারা পায় স্থানীয় সমতা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন কৃষক বলেন, এই মেধা বিল জলমহাল সংলগ্ন মেধা হাওরে উপজেলার গাবী, খলাপড়া, কাকিয়াম, দেশান্তর ও মাহমুদপুর গ্রামের কৃষকের ১৫০ হেক্টর বোরো জমি রয়েছে। জলমহালটির তলা শুকিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে ইজরাদারের নির্দেশে তাঁর নিয়োজিত লোকজন গত সোমবার সকাল ১১টার জলমহালটির একপাশে তিনটি স্যালোমেশিন বসিয়ে জলমহালটির পানি সেচে পাশের মানিয়া বিলে স্থানান্তর করে আসছেন। উপজেলার সেলবরষ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রউফ (৪১) বলেন, আমি নিজেও কৃষি কাজের সঙ্গে জড়িত। এই জলমহালটির তলা শুকিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে এখানে তিনটি স্যালোমেশিন বসিয়ে এটির পানি সেচে পাশের মানিয়া বিলে স্থানান্তর করা হচ্ছে। এতে করে বোরো জমিতে সেচ কাজ মারাত্মকভাবে ব্যাহত হবে। জলমহালটি থেকে স্যালোমেশিন দিয়ে পানি সেচ বন্ধ করার জন্য এলাকার কৃষকদের পক্ষে বিষয়টি নিয়ে আমি ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ করেছি। মেধা বিল জলমহালটির ইজারাদার ও উপজেলার সমতা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মেহেদী হাসান বলেন, স্যালোমেশিন বসিয়ে আমাদের জলমহালটির তলা শুকিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে এটির পানি অন্যত্র স্থানান্তর করার অভিযোগ মিথ্যা ও বানোয়াট। স্থানীয় একটি পক্ষ আমাদেরকে হয়রানি ও মিথ্যা অপবাদ দিয়ে ক্ষতিগ্রস্ত করার জন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন,এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন