সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
​যুব উন্নয়ন অধিদপ্তরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অভিযান

উপপরিচালকের কক্ষে পাওয়া গেল মদের বোতল

  • আপলোড সময় : ২২-০৮-২০২৪ ০১:৪৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৪ ০১:৪৩:০০ অপরাহ্ন
উপপরিচালকের কক্ষে পাওয়া গেল মদের বোতল

সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বুধবার দিনব্যাপী তদারকি অভিযান পরিচালনা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের আসার খবর পেয়ে উপপরিচালক পালিয়ে যান। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকে কক্ষ থেকে মদের বোতল, তাসকার্ড, মহিলাদের প্রসাধনী ও কাপড়চোপড় উদ্ধার করা হয়। 

খবর পেয়ে পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।

উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্টরা ড্রাইভিং লাইসেন্সের লার্নার লাইসেন্স বাবত অতিরিক্ত টাকা আদায়, নতুন শিক্ষার্থীদের কাছ থেকে ঘুষগ্রহণ, আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণার্থীদের ভাতা আত্মসাৎ, নিম্নমানের খাবার পরিবেশনসহ নানা অভিযোগ ছিল প্রশিক্ষণার্থীদের। 

এই অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল বারি, আলী উসমানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরের নবীনগরস্থ যুব উন্নয়ন অধিদপ্তরে যান। খবর পেয়ে উপপরিচালক শাহনূর আলম পালিয়ে যান। এ সময় উপপরিচালক ৫ তলার ভিআইপি কক্ষে আছেন জানতে পেয়ে শিক্ষার্থীরা তার কক্ষে গিয়ে দেখেন সেখানেও তিনি নেই। পরে কক্ষে তল্লাশি চালাতে গিয়ে শিক্ষার্থীরা বিদেশি কয়েকটি মদের বোতল, তাসকার্ড, নারীদের প্রসাধনী ও পোষাক উদ্ধার করেন। এসময় ক্ষুব্ধ প্রশিক্ষণার্থীরা তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হলে সমন্বয়ক আব্দুল বারি, আলী উসমানসহ অন্য নেতৃবৃন্দ তাদেরকে নিবৃত করেন।

এদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষার্থীদের অভিযানের খবর পেয়ে বিকেলে সাড়ে ৪টায় ঘটনাস্থলে ছুটে যান সেনা সদস্য, পুলিশ ও বিজিবির একটি দল। তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

সুনামগঞ্জ সদর থানার ওসি আব্দুল আহাদ বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরে উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে পুলিশ, সেনা সদস্য ও বিজিবির একটি দল গিয়েছিল। এখন পরিস্থিতি শান্ত আছে।

উপপরিচালক মো. শাহনুর আলমের মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ