সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

বাঁধ নির্মাণ নয়, নদী খননই বন্যা নিয়ন্ত্রণের স্থায়ী সমাধান

  • আপলোড সময় : ৩১-০১-২০২৫ ১২:৩৪:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৫ ১২:৩৪:৩৭ পূর্বাহ্ন
বাঁধ নির্মাণ নয়, নদী খননই বন্যা নিয়ন্ত্রণের স্থায়ী সমাধান
সুনামগঞ্জের হাওরে স্থায়ী ফসলরক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে। গত বৃহস্পতিবার (৩১ জানুয়ারি ২০২৫) দৈনিক সুনামকণ্ঠের খবরে বলা হয়েছে, “পাহাড়ি ঢল থেকে সুনামগঞ্জের ১৫টি হাওরের ফসল রক্ষায় সরকার স্থায়ী ফসলরক্ষা বাঁধ নির্মাণ করছে। প্রায় ১৯ কিলোমিটার দৈর্ঘ্যের এসব বাঁধ তৈরিতে ব্যয় হবে প্রায় ২৫৬ কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ড ‘বন্যা ব্যবস্থাপনা পুনর্গঠন, জরুরি সহায়তা প্রকল্প’ থেকে এই কাজ বাস্তবায়ন শুরু করছে। চলতি বছরের জুন মাসে এই প্রকল্প শেষ হবার কথা। তবে এই প্রকল্পে কেবল বাঁধ নির্মাণই নয় হাওরাঞ্চলে ফ্লাড ফিউজ নির্মাণ, নদী তীর প্রতিরক্ষা, রেগুলেটর নির্মাণ ও সংস্কার, ভিলেজ ফ্লাডফর্ম নির্মাণ ও বৃক্ষরোপণ কার্যক্রম রয়েছে। সব মিলিয়ে এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ৪৬০ কোটি টাকা। তবে হাওরের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে স্থানীয় সুবিধাভোগী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে ও মতামতে কার্যক্রম বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন হাওরাঞ্চলের পরিবেশবিদরা। না হলে এই প্রকল্পের সুফল মিলবে না বলে মনে করছেন তারা।” উপর্যুক্ত সংবাদ বিবরণীতে প্রকটিত ফসলরক্ষা বাঁধ নির্মাণের প্রকল্পকৌশলের ভেতরে নদী খননের কৌশলটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। বেসরকারি পরিসরে মেহনতি মানুষের পাশে থেকে আন্দোলনে সক্রিয় নেতা জনাব সাইফুল আলম সদরুলের ভাষ্য প্রতিবেদনে উদ্ধৃত করা হয়েছে, তিনি বলেছেন, “হাওরের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অন্যরকম। একদিকে উন্নয়ন করলে আরেকদিকে প্রতিক্রিয়া হয়। আমাদের বাঁধও প্রয়োজন, প্রয়োজন নদী খনন ও বনায়ন। একটাকে বাদ দিয়ে আরেকটা করলে প্রতিক্রিয়া তৈরি করবে। তাই পরিবেশবিদ, কৃষিবিদ, মৎস্য বিজ্ঞানী, প্রকৌশলীসহ স্থানীয় সুবিধাভোগীদের মতামতের ভিত্তিতে প্রকল্প এগিয়ে নিতে হবে। না হলে উপকারের চেয়ে আখেরে ক্ষতিই হবে।” এই কথার সঙ্গে আমরা আপাতত সহমত পোষণ করছি এবং বলছি বাঁধ নির্মাণসহ অন্যান্য কাজেও সমান গুরুত্ব দিতে হবে। বাঁধ নির্মাণ ইত্যাদি এতোসব কীছুর পেছনে কারণ কিন্তু একটাই বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের জল। বন্যা হয় জল সরে না যাওয়ার কারণে। বাঁধ নির্মাণের নিহিতার্থ বন্যা নিয়ন্ত্রণ হলে এর নির্গলিতার্থ হলো বন্যার প্রাদুর্ভাব কয়েক গুণ বাড়িয়ে দেওয়া। বাঁধ পানি নিষ্কাশন করে না আটকে রাখে এবং বন্যার কারণ হয়ে উঠে। তাই পানি উন্নয়ন বোর্ডের ‘বন্যা ব্যবস্থাপনা পুনর্গঠন, জরুরি সহায়তা প্রকল্প’ আসলে কোনও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প নয়, উল্টো ‘বন্যা-আমন্ত্রণ প্রকল্প’-এর নামান্তর কিংবা অর্থ উপার্জনের অন্যরকম প্রকল্পকৌশল। ফসলরক্ষার জন্যে চাই বৈশাখ মাসের আগে পরে মিলিয়ে মোট দেড় দুই মাস জুড়ে ধানকাটার সময়টুকুতে কার্যকর বন্যাপ্রতিরোধ ব্যবস্থা বাস্তবায়ন করা। নদী খননের মাধ্যমে জল সরে যাওয়ার ব্যবস্থা করা ছাড়া এর আর কোনও বিজ্ঞানসম্মত বিকল্প নেই। পানি সরে না গেলে বন্যা হবেই আর বাঁধ পানিকে আটকে রাখবে, বন্যার কারণ হবে, কিন্তু বন্যা প্রতিরোধ করবে না। নদীর তীর বাঁধ দিয়ে আটকে দিলে উত্তরের পাহাড় থেকে ঢলের পানি নেমে আসা বন্ধ হয়ে যায় না। অথচ ব্রিটিশ আমলের পর থেকে কৃষকবান্ধব নীতির বিপরীতে উন্নয়কর্ম বজায় রাখার তাগিদে নদী খননকে উপেক্ষা করে আসা হচ্ছে। আমাদের অভিমত হলো, স্থায়ী বন্যানিয়ন্ত্রণের নীতি হিসেবে চলমান অন্যান্য প্রকল্পের সঙ্গে নদী খননকে প্রাধান্য দিতে হবে এবং পরিণতিতে বাঁধ নির্মাণের উপর নির্ভরতা কমাতে হবে যথোপযুক্ত মাত্রায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স