সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

পথশিশু ও ছিন্নমূল মানুষদের নিয়ে পিঠা উৎসব

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ১০:৩৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ১০:৩৪:২৯ পূর্বাহ্ন
পথশিশু ও ছিন্নমূল মানুষদের নিয়ে পিঠা উৎসব
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে শতাধিক পথশিশু ও ছিন্নমূল মানুষদের নিয়ে পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের শাপলা চত্বরে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা নিজেরা বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করে পথশিশু ও ছিন্নমূল মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করেন। ফুলপিঠা, পাটিসাপটা , বাদামী পিঠা, সন্দেশ, মালপোয়া, জামপিঠা, সিঙ্গারা পিঠা, ডিম পিঠা, মুড়ির মোয়া ও বিভিন্ন ধরনের ৬ শতাধিক পিঠা পথশিশু ও ছিন্নমূল মানুষদের মধ্যে বিনামূল্যে খাওয়ানো হয়। পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার, সুপ্রভা রাণী, কামরুজ্জামান কামরুল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সভাপতি মাহবুবা জেবা, সাংগঠনিক স¤পাদক অন্তর কর, অর্থ স¤পাদক বাকি বিল্লাহ, সদস্য রণদয় সরকার, ইব্রাহিম, মার্জেনা, মমিনা, বর্ণা, রিয়া, রানা। সংগঠনের সভাপতি মাহবুবা জেবা জানান, শীতকালে বাঙালির চিরাচরিত অভ্যাস ও ঐতিহ্য শীতকালীন পিঠা খাওয়া। কিন্তু অনেকেরই পিঠা খাওয়ার সামর্থ্য ও সুযোগ নেই। ভাসমান মানুষেরা নিজেদের খাবারই রান্না করার জায়গা নেই। তাছাড়া পথশিশুরাও সুস্বাদু পিঠার স্বাদ থেকে বঞ্চিত। তাদের কথা চিন্তা করে আমরা নিজেরা পিঠা তৈরি করে তাদের খাওয়াচ্ছি। গতবছরও আমরা পথশিশু ও ছিন্নমূল মানুষদের নিয়ে পিঠা উৎসব করেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী