সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন

সুবিপ্রবি’র ক্যাম্পাস প্রস্তাবিত জায়গায় নির্মাণের দাবি

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ১০:৩৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ১০:৩৫:৪৯ পূর্বাহ্ন
সুবিপ্রবি’র ক্যাম্পাস প্রস্তাবিত জায়গায় নির্মাণের দাবি
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি)-এর ক্যাম্পাস প্রস্তাবিত জায়গায় নির্মাণের দাবিতে শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে ‘সুনামগঞ্জ জেলার সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষার্থী তানভীর হাসান মারুফ-এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির প্রচার স¤পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম, শান্তিগঞ্জ উপজেলা জামায়তে ইসলামের আমির হাফিজ আবু খালেদ। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন শিক্ষার্থী হাম্মাদ আজাদ রহিম। বক্তারা বলেন, আমাদেরকে সার্বিক বিষয়টি চিন্তা করতে হবে। আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল কিংবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা যদি চিন্তা করেন, দেখবেন, সেগুলোর নির্মাণ করা হয়েছে শহরের বাইরে, মানুষের কোলাহল মুক্ত জায়গায়। আবার কোন বিশ্ববিদ্যালয়ই ভারতের বর্ডার ঘেঁষে নির্মাণ করা হয়নি। তাহলে আমাদের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি সঠিক জায়গায় সবার সুবিধা ও আগামী ৫০ বছরের পরিকল্পনা করেই নির্মাণ করা হচ্ছে। এখন নতুন করে সুনামগঞ্জে কিছু মুষ্টিমেয় মানুষ নিজেদের স্বার্থে এই বিশ্ববিদ্যালয়টি সরিয়ে ভারতের কাছে নিয়ে স্থাপন করতে চাইছেন। সেটা কেন, আমাদের বুঝতে হবে। আপনাদের এতো ইন্ডিয়াপ্রীতি কেন? ইন্ডিয়া আমাদের কোন কালে, কোন সময়ই বন্ধু ছিল না, তাহলে আপনারা কেন আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়টি সরিয়ে ভারতের কাছাকাছি নিয়ে স্থাপন করতে চাচ্ছেন? আমার সাধারণ শিক্ষার্থীরা মনে করি, খুব দ্রুত সময়েই আপনার আপনাদের সিদ্ধান্ত থেকে সরে এসে জনমানুষের আকাক্সক্ষার উন্নয়নটি দ্রুত গতিতে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবাইকে সহযোগিতা করবেন। সরকারের কাছে আমাদের একটাই দাবি- দ্রুত সময়ের মধ্যেই প্রস্তাবিত জায়গায় বিশ্ববিদ্যালয়টির ক্যা¤পাস নির্মাণে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর আলী, উপজেলা বিএনপি নেতা ইরান উদ্দিন, ইলিয়াছ মিয়া, আবুল কালাম, সৈয়দ আলম, লিটন মিয়া, উপজেলা জমিয়ত নেতা মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আব্দুল হাফিজ, শিক্ষার্থী প্রতিনিধি আমিন উদ্দিন, আপন আহমদ, তামিম আহমদ, লিটন মিয়া, নাসিম আহমদ, হাফিজুর রহমান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী