সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ধর্মপাশায় বাকপ্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ১০:৪১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ১০:৪১:১১ পূর্বাহ্ন
ধর্মপাশায় বাকপ্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বমলহাটি গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে দিলীপ চন্দ্র সাধ্য (৭৫) নামের এক বৃদ্ধ বাকপ্রতিবন্ধীর ঝুলন্ত লাশ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উদ্ধার করেছে পুলিশ। ধর্মপাশা থানা পুলিশ ও এই বৃদ্ধের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বমলহাটি গ্রামের বাসিন্দা দিলীপ চন্দ্র সাধ্য বাকপ্রতিবন্ধী ছিলেন। দীর্ঘদিন আগে তাঁর স্ত্রী মারা যান। তিনি একাই নিজ বসতঘরে বসবাস করে আসছিলেন। তবে তাঁর খাওয়া-দাওয়া, চিকিৎসাসহ সব কিছুর দায়িত্ব পালন করে আসছিলেন ছোট ভাই নারায়ণ চন্দ্র সাধ্য। বৃহ¯পতিবার রাত আটটার দিকে ছোট ভাই ও তাঁর পরিবারে সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ বসতঘরে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাঁর ভাতিজা তুষার চন্দ্র সাধ্য (২৬) সকাল নয়টার দিকে তাঁকে ঘুম থেকে উঠতে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় তিনি ওই বসতঘরের পেছনের দরজা ভেঙে বসতঘরে ঢুকে ঘরের আঁড়ের সঙ্গে রশি পেঁচানো অবস্থায় তাঁর কাকার লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। পরে পরিবার ও আশপাশের লোকজন এসে তা দেখতে পেয়ে ঘটনাটি থানার ওসি মোহাম্মদ এনামুল হককে মুঠোফোনে ঘটনাটি জানান। খবর পেয়ে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ওই বাড়িতে গিয়ে ধর্মপাশা থানা পুলিশ বাকপ্রতিবন্ধী বৃদ্ধের ঝুলন্ত লাশটি উদ্ধার করেন। ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, ওই বৃদ্ধ বাকপ্রতিবন্ধী ছিলেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ওই বৃদ্ধের লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন