সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন
আজ জামায়াতের কর্মী সম্মেলন

সর্ববৃহৎ সমাবেশের মাধ্যমে সুনামগঞ্জে নতুন ইতিহাস সৃষ্টি করতে চায় দলটি

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ১০:৪৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ১০:৪৩:৫৪ পূর্বাহ্ন
সর্ববৃহৎ সমাবেশের মাধ্যমে সুনামগঞ্জে নতুন ইতিহাস সৃষ্টি করতে চায় দলটি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ঘরোয়াভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করলেও এবারই খোলা মাঠে বড় কর্মসূচির আয়োজন করেছে জেলা জামায়াত। ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন সফলের মাধ্যমে সর্ববৃহৎ সমাবেশ করে সুনামগঞ্জে নতুন ইতিহাস সৃষ্টি করতে চায় দলটি। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত হবে কর্মী সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। অপরদিকে প্রথম বারের মত খোলা মাঠে বিশাল সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। বৃহ¯পতিবার ও শুক্রবার জেলার বিভিন্ন উপজেলায় সম্মেলনকে স্বাগত জানিয়ে মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। সম্মেলনকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলায় জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে প্রচার মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিরামহীনভাবে চলেছে গণসংযোগ। নেতাকর্মীদের একটাই প্রত্যাশা সম্মেলনে সুনামগঞ্জের ইতিহাসের সবচেয়ে বিশাল উপস্থিতি হবে। সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মামুন বলেন, জেলা শহরে জামায়াতের অনেক বড় বড় প্রোগ্রাম ইনডোরে অনুষ্ঠিত হলেও প্রকাশ্য খোলা মাঠে এটাই প্রথম। সম্মেলনকে ঘিরে পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর তোফায়েল আহমদ খান জানিয়েছেন, ইতিহাসে বৃহৎ সমাবেশ করবে সুনামগঞ্জের জামায়াত। সর্বোচ্চ উপস্থিতির ব্যাপারে আমরা আশাবাদী। সম্মেলনের উপস্থিতি সুনামগঞ্জের রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি হবে। আর সমাবেশ সুষ্ঠুভাবে সফল করতে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক