সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামকে সংবর্ধনা দিল জলকন্যা সাহিত্য পরিষদ

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ১০:৪৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ১০:৪৫:০৫ পূর্বাহ্ন
প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামকে সংবর্ধনা দিল জলকন্যা সাহিত্য পরিষদ
স্টাফ রিপোর্টার :: জলকন্যা সাহিত্য পরিষদের উদ্যোগে প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামকে গুণীজন সম্মাননা প্রদান ও ‘জলকন্যা কাব্যগ্রন্থ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর পরিমল কান্তি দে। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও লেখক সুখেন্দু সেন, দৈনিক সুনামকণ্ঠ’র স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ আলী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, অ্যাড. মুজিবুর রহমান, ডেইলি সুনামগঞ্জ ডটকম-এর ভারপ্রাপ্ত স¤পাদক রওনক আহমেদ, জলকন্যা সাহিত্য পরিষদের সহ-সভাপতি আশরাফ হোসেন লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলকন্যা সাহিত্য পরিষদের সভাপতি কবি কোহিনূর বেগম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জলকন্যা সাহিত্য পরিষদের সাধারণ স¤পাদক প্রভাষক মো. মশিউর রহমান। প্রভাষক মো. মশিউর রহমান ও শিক্ষক রোকসানা ইয়াসমিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি কুমার সৌরভ, অ্যাড. খলিল রহমান, বিধান চন্দ্র বণিক, হিজল-করচের স¤পাদক রাজেশ কান্তি দাস, কবি শেখ এম.এ ওয়ারিশ, কবি ইয়াকুব বখত বাহলুল, সাংবাদিক সেলিম আহমদ, কবি মাসুদ আহমেদ, মধ্যনগর সাহিত্য পরিষদের সভাপতি কবি অজয় রায়। কবিতা আবৃত্তি করেন কবি ফজলুল হক দোলন, পপি ভৌমিক। গান পরিবেশন করেন গীতিকার জহিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কোহিনূর বেগম। সুনামগঞ্জের কৃতী সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী, লেখক, সাংবাদিক ও গবেষক অ্যাড. রনেন্দ্র তালুকদার পিংকু’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে ‘জলকন্যা কাব্যগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হয়। পরে সংবর্ধিত অতিথি প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প