সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

জেলা জাপা’র নবনির্বাচিত আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে শুভেচ্ছা জ্ঞাপন

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ১২:২১:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ১২:২১:৫৯ পূর্বাহ্ন
জেলা জাপা’র নবনির্বাচিত আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে শুভেচ্ছা জ্ঞাপন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত আহ্বায়ক মনির উদ্দিন মনিরকে এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী খুশনুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা জাতীয় যুব সংহতি’র নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় পৌর শহরের পশ্চিমবাজারস্থ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে মনির উদ্দিন ও মোহাম্মদ আলী খুশনুরকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এসময় নেতৃবৃন্দ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে সুনামগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘ দিন পরে হলেও জাতীয় পার্টির তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্বের হাতে জেলা জাতীয় পার্টির কমিটি তুলে দেওয়ার জন্য আমরা আনন্দিত ও উজ্জীবিত। তারা বলেন, মোহাম্মদ আলী খুশনুর এবং মনির উদ্দিন মনির এ জেলার জাতীয় পার্টির নেতা-কর্মীদের ঐক্যের প্রতীক। তারা জাতীয় পার্টি নেতা-কর্মীদের আস্থা ও ভালবাসার প্রতীক। জাতীয় পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নতুন আহ্বায়কের নেতৃত্বে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, জাতীয় যুব সংহতি সুনামগঞ্জ সদর উপজেলা আহ্বায়ক শাহিন আহমেদ মিন্টু, যুগ্ম আহ্বায়ক ছাব্বির আহমদ, যুব সংহতি নেতা পীর এনামুল হক শাহরুক। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সুনামগঞ্জ জেলার সাধারণ স¤পাদক সাজিদুর রহমান সাজিদ, জাপা নেতা আনোয়ার হোসেন, জয়নাল মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ