সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সীমান্তে ৮৫৫ বোতল ভারতীয় মদ জব্দ

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ১২:২৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ১২:২৬:৪৬ পূর্বাহ্ন
সীমান্তে ৮৫৫ বোতল ভারতীয় মদ জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৫৫ বোতল ভারতীয় মদের চালান জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। শনিবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির। বিজিবি জানিয়েছে, শুক্রবার গভীর রাতে সুনামগঞ্জ সদর ও তাহিরপুর উপজেলার ডলুরা, নারায়ণতলা ও বীরেন্দ্রনগর বিওপির সদস্যরা সীমান্তের নৈগাও, কাপনা, কামারভিটা ও রঙ্গারছড়া এলাকা থেকে ৮৫৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১২ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, শুক্রবার গভীর রাতে সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ৮৫৫ বোতল মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স