সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সেভেন সিস্টার্সে অতিভারী বৃষ্টি আরও ছয়দিন, বড় বানের শঙ্কা

  • আপলোড সময় : ২২-০৮-২০২৪ ০১:৫৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৪ ০১:৫৫:৩৯ অপরাহ্ন
সেভেন সিস্টার্সে অতিভারী বৃষ্টি আরও ছয়দিন, বড় বানের শঙ্কা

দেশের অভ্যন্তরে ও উজানে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোতে অতিভারী বৃষ্টিপাত আরও ছয়দিন হতে পারে। ফলে দেশের অভ্যন্তরে বন্যা পরিস্থিতির আরও বিস্তার লাভ করতে পারে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিস এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে এমন তথ্য পাওয়া গেছে।

ভারতের কেন্দ্রীয় পানি কমিশন বলছে, অতি বৃষ্টিতে মহুরী নদীর পানি গত ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। এছাড়া গোমতীর পানিও বিপৎসীমার এক মিটারের মতো ওপরে ওঠে গেছে।
এদিকে বাংলাদেশের পানির উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, গোমতী ও ফেনী নদীর পানি গত আট বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মহুরী নদীর পানিও বিপৎসীমার ওপরে।
এ অবস্থায়, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। আশঙ্কা করা হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলেও বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। বাড়তে পারে বন্যা কবলিত এলাকা।  

পাউবোর নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, বর্তমানে সাতটি নদীর পানি ১০ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারার পানি সুনামগঞ্জের মারকুলীতে ও শেরপুর-সিলেটে, মনু নদীর পানি মনু রেল ব্রিজ ও মৌলভীবাজারে, ধলায়ের পানি কমলগঞ্জে, খোয়াই 

নদীর পানি হবিগঞ্জের বাল্লায়, হবিগঞ্জে, মুহুরীর পানি ফেনীর পরশুরামে, ফেনী নদীর পানি চট্টগ্রামের রামগড়ে ও হালদার পানি চট্টগ্রামের নারায়ণহাটের বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব এলাকার নি¤œাঞ্চল বন্যার পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। এতে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।  

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের কারণে আসাম, মিজোরাম, অরুনাচল, মেঘালয়, ত্রিপুরা, মনিপুর ও নাগাল্যান্ডে আগামী ২৭ আগস্ট পর্যন্ত অতিভারী বৃষ্টি হতে পারে। তবে ত্রিপুরায় বৃষ্টিপাত একদিন পর কিছুটা কমতে পারে।  
এদিকে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, আগামী তিনদিন দেশের সব বিভাগে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। তবে শুক্রবার (২৩ আগস্ট) থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাত আরও কমে বাড়তে পারে তাপমাত্রা।  
আগস্টের শুরুতে আবহাওয়া অধিদপ্তরের তৎকালীন পরিচালক মো. আজিজুর রহমান বলেছিলেন, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।  

একদিনে মেঘালয়ে ৩০৩ মিলিমিটার, আগরতলায় ১৮২ মিলিমিটার, আসামে ৬০ মিলিমিটার, মিজোরামে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।   এদিকে দেশের অভ্যন্তরে ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৩১২ মিলিমিটার। এছাড়া মাইজদীকোর্টে ১৪৪ মিলিমিটার, নেত্রকোনায় ১৬০ মিলিমিটার, মৌলভীবাজারে ১৭৫ মিলিমিটার, সুনামগঞ্জে ১৩০ মিলিমিটার, নারায়ণহাটে ১৫৬ মিলিমিটার, ময়মনসিংহে ১০৬ মিলিমিটার ও চাঁদপুরে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ