সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

অনিয়ম-দুর্নীতি চলবেই?

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ১২:৩২:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ১২:৩২:০৪ পূর্বাহ্ন
অনিয়ম-দুর্নীতি চলবেই?
একজন বলেছেন, ‘সমাজে এখনও বৈষম্য বিরাজমান’। তিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাজনীতিবিদ। তাঁর নাম না করেই তাঁকে ধন্যবাদ নিবেদন করছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকদের সঙ্গে কথা বলার সময় সামাজিক বৈষম্যের কথা বিশেষভাবে প্রচার করার জন্যে। সম্প্রতি বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সামাজিক বৈষম্যের কথা অধিক মাত্রায় প্রচার হচ্ছে বটে, কিন্তু বৈষম্য উদ্ভবের মূল কারণ নির্মূলের রাজনীতি থেকে সরে থাকা হচ্ছে সচেতনভাবেই কিংবা হতে পারে নিজের অজান্তেই। এমনটা যদি অজান্তেই হয়ে থাকে তা হলে এ ক্ষেত্রে জানিয়ে দেওয়া দরকার যে, বৈষম্যের মূল কারণ হলো বর্তমান আর্থসামাজিক বিন্যাস কাঠামো। অর্থাৎ নয়া ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী আধিপত্যের পদতলে আত্মসমর্পণকৃত আর্থনীতিক ও রাজনীতিক নীতি। এই নীতির কারণেই বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতা স্বরূপ রাষ্ট্রক্ষমতায় বৈষম্যবিরোধী আন্দোলকরা অধিষ্ঠিত নয় বা হতে পারেন নি। এটাই দেশের সাম্প্রতিক রাজনীতিক বাস্তবতা। এই কারণেই বৈষম্যবিরোধী রাজনীতিক নেতাদের ভাষ্যে বৈষম্যের প্রসঙ্গ যতোটা প্রকাশ্যে আসে এর কারণ নির্মূলের কথা ততোটাই আড়ালে পর্যবসিত হয়। তাঁরা বৈষম্যের মূল কারণ পুঁজির প্রভুত্বের বিরুদ্ধে কিংবা মুক্তবাজার অর্থনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে শ্রমশোষণের বিরোধিতার রাজনীতি করতে পারেন না। আরও স্পষ্টভাবে বললে বলতে হয় উৎপাদনী উপায়ের মালিক শ্রেণি কর্তৃক অপরের শ্রমফল আত্মসাৎ করার অর্থনীতিকে উৎখাত করতে না পারলে বৈষম্য নিরনন কোনওভাবেই এবং কোনও দিনই সম্ভব নয় বা অনিবার্যভাবে হবে না। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, “মেডিকেলে অনিয়ম দুর্নীতি হয়, এগুলো তদারকি করা হচ্ছে। এছাড়াও অন্যান্য সরকারি দপ্তরে আমাদের টিম খোঁজখবর রাখবে, সেখানে সঠিকভাবে কাজ হচ্ছে কি না, তারা নিয়মিত দেখভাল করবে, খোঁজ নিবে।” খুব ভালো কথা। কিন্তু প্রতিষ্ঠিত ব্যবস্থারূপ যে-যন্ত্রদানবটা প্রতিনিয়ত নতুন নতুন অনিয়ম-দুর্নীতি কেবল প্রসব করেই চলবে তার কী হবে, সে-আর্থনীতিক দুর্বৃত্তটার রাজনীতির লাগাম টানবে কে? যে-রাজনীতি ইতোমধ্যে বৈষম্যবিরোধীদের চিরদিনের জন্যে অনিয়ম-দুর্নীতি ঠেকানার অবৈতনিক চাকরি দিয়ে দিয়েছে এবং অপরদিকে নিজে আরও আরও খতরনাক অনিয়ম-দুর্নীতি করেই চলবে পুরোদমে? বিষয়টা অনেকটা পৌরসভার রাস্তাঘাটে মলবর্জ্য জমার মতো, পরিচ্ছন্নতাকর্মী সেটা পরিষ্কার করার দায়িত্বে আছে, আর কি। চমৎকারিত্ব আর কাকে বলে। যে-চমৎকারিত্বের গুণে যতোসব ‘অনিয়ম দুর্নীতি হওয়ার তদারকি’ ও ‘সঠিকভাবে কাজ হচ্ছে কিনা তার দেখভাল করা’ কোনও দিনই ফুরাবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু