সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন

সড়কে গাছ ফেলে গাড়িতে ডাকাতির ঘটনায় মূল হোতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ১২:৩৪:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ১২:৩৪:২৪ পূর্বাহ্ন
সড়কে গাছ ফেলে গাড়িতে ডাকাতির ঘটনায় মূল হোতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী দুটি বাসসহ চারটি গাড়িতে ডাকাতির ঘটনায় মূল হোতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃত আব্দুল কুদ্দুস ওরফে কুদ্দুস ডাকাত (৪৫) ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের আজিদুল্লাহর ছেলে। গত শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে ছাতক সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমাদের নেতৃত্বে হায়দরপুর গ্রামে যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পাইপগানসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই ডাকাতিতে নেতৃত্বে ছিলেন বলে স্বীকার করেছেন। পরে তার তথ্যমতে একটি পাইপগানসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সড়কে ডাকাতির ঘটনায় পুলিশ বাদী হয়ে ছাতক থানায় মামলার পর শনিবার কুদ্দুসকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী দুটি বাসসহ চার গাড়িতে ডাকাতি হয়। ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের দারাখাই নামক স্থানে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতের হামলায় বেশ কয়েকজন আহত হন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি