সুনামগঞ্জ , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

​চাকরি পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন

  • আপলোড সময় : ২২-০৮-২০২৪ ০১:৫৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৪ ০১:৫৭:২০ অপরাহ্ন
​চাকরি পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন
চাকরি পুনর্বহাল, বকেয়া বেতন পরিশোধ এবং তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মীরা। বুধবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে হাসপাতালে কর্মরত ৬৪ জন আউটসোর্সিং কর্মী স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসক বরাবরে দাখিল করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা কর্মরত ছিলাম।

হাসপাতালে কর্মরত থাকা অবস্থায় বিগত ২৯/৬/২৪ইং তারিখের ইস্যুকৃত এবং গত ৩০/৬/২৪ইং তারিখে জারিকৃত নোটিশের মাধ্যমে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান কর্তৃক স্বাক্ষরিত একদিনের নোটিশে আমাদেরকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। তখন থেকে আমরা পরিবার-পরিজন নিয়ে মানববেতর জীবনযাপন করছি। আমাদের আড়াই মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে। এখনও হাসপাতালে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগের জন্য নতুন কোন টেন্ডার হয়নি। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি, আমাদের কাজগুলো অবৈধভাবে নিয়োগকৃত লোকজন দ্বারা করানোর পাঁয়তারা চলছে। পুনরায় অস্থায়ীভাবে নিয়োগকৃত শূন্য পদগুলোতে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের স্বপদে বহাল রাখলে পরিবার-পরিজন নিয়ে আপাতত জীবন রক্ষা করতে পারব। এদিকে বিভিন্ন সংস্থায় আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগকৃত কর্মচারীদের কাজের মেয়াদ অতিক্রম হওয়ার পরও সেই সমস্ত সংস্থায় আউটসোর্সিংয়ে কর্মচারীদের প্রতিষ্ঠানে রেখে কাজ করানো হচ্ছে। আমাদের দাবি মেনে না নিলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর