সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

আবাবিল নূরানী শিশু একাডেমির বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০১:০২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০১:০৫:৩৩ পূর্বাহ্ন
আবাবিল নূরানী শিশু একাডেমির বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ আবাবিল নূরানী শিশু একাডেমির বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের আবাবিল নূরানী শিশু একাডেমির বার্ষিক সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের কাজীর পয়েন্টস্থ একাডেমি প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা নূর হোসাইন। মাওলানা মুহিব্বুর রহমান মুহিব ও শেখ সৈয়দ আল সাব্বির-এর যৌথ পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল্লাহ খান, ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ, ইমাম ও খতিব হাফেজ আতাউর রহমান লস্কর, শেখ সামায়ুন রাশেদ, শহীদুল ইসলাম রফু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুফতি মোবাশ্বির আলী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সাইম আহমদ। পরে অনুষ্ঠিত হয় মিলাদ-মাহফিল। মিলাদ-মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন শাইখুল হাদিস আব্দুল্লাহ খান। সবশেষে একাডেমিতে অনুষ্ঠিত নানা প্রতিযোগিতায় বিজয়ী কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স