সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

‘দেহপসরা’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১২:৩৬:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ১২:৩৬:১৪ পূর্বাহ্ন
‘দেহপসরা’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
স্টাফ রিপোর্টার :: কবি আমিনা শেলীর ‘দেহপসরা’ শারীরিক ও মানসিক আভার এক অনবদ্য কাব্য। রূপান্তরিত দেহের ঋতু পরিক্রমায় একজন কবি পেলবতায় সুখানুভূতি ও বিষাদনুভূতির চিত্র প্রোজ্জ্বল করে তুলেছেন। তার কাব্যগ্রন্থ আমাদের বোধে, চিন্তায় বিশেষ নান্দনিক ও সৃষ্টিশীল প্রতিক্রিয়ার সৃষ্টি করে। দেহাতীত সৌন্দর্যকে পেলব আভায় বাঙময় করেছের তিনি পঙ্ক্তিতে, উপমায় ও রূপকে। রবিবার রাতে সিলেট শহরের জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টে ‘দেহপসরা’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লেখক গবেষক অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ। পাঠ উন্মোচন অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট কবি, গবেষক ও লেখকরা উপস্থিত ছিলেন। দেহপসরা নিয়ে আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক কবি ও গবেষক ড. জফির সেতু, কবি হেলাল চৌধুরী, ড. মো. তুতীয়ুর রহমান, কবি মালেকুল হক, লেখক গবেষক আজির হাসিব, গল্পকার নেসার শহিদ, কবি শামস শামীম, কবি রাজীব চৌধুরী, কবি কাজী জিন্নূর, কবি ওয়াহিদ রোকন, লেখক-গবেষক বিজিত দেব, নাট্যকার সুফি সুফিয়ান, কবি ও সম্পাদক মোহাম্মদ জায়েদ আলী, স্থপতি আব্দুল্লাহ আশরাফ, আতিক আহমদ ও সমাজকর্মী মিজানুর রহমান। পাঠ উন্মোচন অনুষ্ঠানে কবি আমিনা শেলীও তাঁর কবিতাযাপন, লেখালেখি ও কাবচর্চা নিয়ে কথা বলেন। কবি জফির সেতু তার আলোচনায় বলেন, দেহ কিভাবে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায় ‘দেসপসরা’তে সেটাই দেখিয়েছেন কবি আমিনা শেলী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স