সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সাংবাদিকদের সাথে জমিয়তের কেন্দ্রীয় নেতার মতবিনিময়

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১২:৪০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ১২:৪০:০২ পূর্বাহ্ন
সাংবাদিকদের সাথে জমিয়তের কেন্দ্রীয় নেতার মতবিনিময়
দিরাই প্রতিনিধি :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ স¤পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা শোয়াইব আহমদ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার দুপুরে দিরাই পৌরশহরের থানা রোডের জমিয়ত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ড. মাওলানা শোয়াইব আহমদ বলেন, আমাদের দিরাই-শাল্লার প্রাণ হচ্ছে হাওর। নদী নালা খাল বিল ও প্রাকৃতিক স¤পদে ভরপুর আমাদের হাওর। তাই হাওর বাঁচলে কৃষক বাঁচবে। ভাটি বাংলার এক আলোচিত নাম হচ্ছে আমাদের দিরাই-শাল্লা। রাজনীতিবিদ, সাংবাদিক, কবি, সাহিত্যিকসহ অনেক গুণীজনের স্মৃতিধন্য আমাদের এই জন্মস্থান। কিন্তু দুঃখজনক হলেও সত্য অর্ধশতাব্দী পার হলেও হাওরের বঞ্চিত জনগণ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি। আমি মনে করি সবার আগে হাওরের উন্নয়ন দরকার। কারণ হাওরের ধান, মাছ ও প্রাকৃতিক স¤পদ হচ্ছে ভাটি অঞ্চলের মানুষের জীবন-জীবিকার অবলম্বন। তাই হাওর বাঁচাতে নদী খননসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণসহ যাবতীয় পরিকল্পনা গ্রহণ হাওরবাসীর প্রাণের দাবি। এমপি প্রার্থী শোয়েব আহমেদ, দিরাই-শাল্লার সড়ক নির্মাণ, জেলা সদরের সাথে দুটি উপজেলার রাস্তার আধুনিককরণ, উপজেলা সদরের সাথে সকল ইউনিয়নের যোগাযোগ স্থাপনসহ এলাকার উন্নয়নে ১২ দফা পেশ করেন। এসময় উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মহি উদ্দিন কাসেমী, সাধারণ স¤পাদক মুখতার হোসেন চৌধুরীসহ জমিয়ত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ