সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ অর্ধ কোটি টাকার পণ্য জব্দ

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৯:৪১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০৯:৪১:৫০ পূর্বাহ্ন
বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ অর্ধ কোটি টাকার পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, ফুচকা, চিনি, গরু, কয়লা, মেহেদী ও মোটর সাইকেল জব্দ করেছে ২৮ বিজিবি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। বিজিবি জানায়, মঙ্গলবার ভোরে সুনামগঞ্জ সীমান্ত থেকে আনুমানিক ১৫০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে যথাক্রমে চেংবিল, শিলডোয়ার, লালঘাট, মোকামছড়া ও বড়ছড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ফুচকা, চিনি, গরু, কয়লা, মেহেদী ও মটর সাইকেল জব্দ করা হয়। যার মূল্য ২ লাখ ৬৭ হজার ৯৬০ টাকা। এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে সীমান্ত পিলার-১২১৫/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালাইগাঁও নামক স্থানে মালিকবিহীন ২৫১৬০ পিস ভারতীয় ঔষধ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫২ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা। অভিযানে সর্বমোট ৫৫ লাখ ৫১ হাজার ৫৬০ টাকা মূল্যের ঔষধসহ অন্যান্য মালামাল জব্দ করে বিজিবি। এ ব্যাপারে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটক মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ