সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

কাষ্টগংগা বিল শুকিয়ে মাছ শিকারে দেড় হাজার একর জমির ক্ষতির অভিযোগ : ইজারাদারের বিরুদ্ধে মামলা দায়ের

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৯:৫০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০৯:৫০:৫৩ পূর্বাহ্ন
কাষ্টগংগা বিল শুকিয়ে মাছ শিকারে দেড় হাজার একর জমির ক্ষতির অভিযোগ : ইজারাদারের বিরুদ্ধে মামলা দায়ের
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আওতাভুক্ত কাষ্টগংগা বিল শুকিয়ে মাছ শিকারের ফলে ফসলি জমি আবাদে পানি সংকট দেখা দেওয়ায় বিলের ইজারাদার ও সাব ইজারাগণের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই কাষ্টগংগা বিল শান্তিগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলার সীমান্ত ঘেঁষে বিস্তৃত রয়েছে। সোমবার দেড় হাজার একর জমির ক্ষতি ১১ কোটি ২৫ লাখ টাকা উল্লেখ করে কৃষকদের পক্ষে একই ইউনিয়নের খাগুড়া গ্রামের মৃত তাহির আলীর পুত্র নূর হোসেন (৬৫) সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। বাদী নূর হোসেনের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক সাক্ষীদের জবানবন্দিসহ আগামী ১৯ মার্চের পূর্বে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য আমল গ্রহণকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নৌ-পুলিশের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। যার স্মারক নং-৪৯। তাং-০৩.০২.২০২৫ইং। দায়েরকৃত সি, আর মোকদ্দমা নং- ২৫/২০২৫ ইং (শান্তিগঞ্জ) মামলায় সুনামগঞ্জ পৌরসভার সুলতানপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহিমের পুত্র আতাউর রহমান (৫৫), শান্তিগঞ্জ উপজেলার পাগলা আসামপুর গ্রামের ইনাতনগর আসামপুর মৎস্যজীবী সমবায় সমিতি লি. স¤পাদক আব্দুল মালিক, সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জলালপুর গ্রামের বাসিন্দা মৃত গোলাম মস্তফার পুত্র মোবারক আলী (৪৮)কে বিবাদী করা হয়েছে। দ.বি. আইনের ৪৩৯/৩৪ ধারায় দায়েরকৃত এই মামলায় উল্লেখ করা হয়েছে, বিবাদী শান্তিগঞ্জ উপজেলার আসামপুর মৎস্যজীবী সমবায় সমিতি লি: এর স¤পাদক আব্দুল মালিক তার সমিতির অনুকূলে জেলা প্রশাসক হতে ৭ আগস্ট ২০২৩ ইং তারিখে জেলা প্রশাসক কার্যালয় সুনামগঞ্জ রাজস্ব শাখার স্মারক নং-০৫.৪৬.৯০০০.০০৮.১২.০১৭.২৩-১৩২২(৬) আলোকে ভূমি মন্ত্রণালয় সায়রাত-১ অধিশাখা এর ১৩/০৩/২০২৩ ইং তারিখে স্মারক নং-৩১.০০.০০০.০৫০.৬৮.০০৫.২৩.২১০ নং স্মারকে সুনামগঞ্জ জেলা প্রশাসক হতে কাষ্টগংগা বিলের লীজ গ্রহণ করেন। ১নং বিবাদী আতাউর রহমান লীজ গ্রহিতা আব্দুল মালিক হতে সাবলীজ গ্রহণ করে কাষ্টগংগা বিলে গত অগ্রহায়ণ মাস হতে মাছ শিকার শুরু করেন। এক পর্যায়ে কাষ্টগংগা বিল শুকিয়ে মাছ শিকার করেন। মামলায় উল্লেখ করা হয়, দেখার হাওর মৌজার বোরো জমি আবাদের একমাত্র মাধ্যম কাষ্টগংগা বিলের পানি। ওই কাষ্টগংগা বিলের পানি দিয়া দেখার হাওর মৌজার প্রায় ১৫০০ একর জমি চাষাবাদ হয়ে থাকে। গত জানুয়ারি কাষ্টগংগা বিলের পানি নিষ্কাশনের জন্য বাঁধ কেটে দেয় এবং পরদিন বিকাল ৫ ঘটিকা পর্যন্ত পানি নিষ্কাশিত হয়ে বিলের তলা শুকিয়ে যায়। দেখার হাওর মৌজার জমির কৃষকগণ নিজের টাকায় বেড়িবাঁধ নির্মাণ করেছেন। তারা অধিক লাভের লোভে কৃষকগণের অজ্ঞাতে কাষ্টগংগা বিলের পানি নিষ্কাশন করে ফেলে। বর্তমানে পানির অভাবে ধানগাছ মরে যাচ্ছে। পানি সংকটের কারণে দেড় হাজার একর জমির প্রায় ১১ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স