সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সুনামগঞ্জ কর আইনজীবী সমিতির সংবর্ধনা

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৯:৫৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০৯:৫৩:৪০ পূর্বাহ্ন
সুনামগঞ্জ কর আইনজীবী সমিতির সংবর্ধনা
প্রত্যেক নাগরিকের উচিত কর প্রদানকে সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা : অতিরিক্ত সহকারী কর কমিশনার কর অঞ্চল সুনামগঞ্জ (সার্কেল-১৮) এর অতিরিক্ত সহকারী কর কমিশনার মো. আব্দুল বাছিত বলেছেন, প্রত্যেক নাগরিকের উচিত কর প্রদানকে একটি সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা। কর প্রদানের মাধ্যমে একজন ব্যক্তি কেবল নিজের দায়িত্বই পালন করেন না, বরং জাতীয় অগ্রগতিতেও সরাসরি অবদান রাখেন। কর প্রদানের সঠিক ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আমাদের সকলকে সচেতন হতে হবে। তিনি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির হাছন নগরস্থ কার্যালয়ে সমিতির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মিঠু বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি মনোনীত হওয়ায় তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সংবর্ধিত মিজানুর রহমান মিঠুর পেশাগত দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সুনামগঞ্জ কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সজল কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাসের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রত্না সাহা, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট এনাম আহমদ, আয়কর আইনজীবী রজত কান্তি দাস। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান মিঠু বলেন, এই সম্মাননা শুধুমাত্র আমার একার অর্জন নয়, এটি সবার সহযোগিতা ও সমর্থনের ফলাফল। তিনি বলেন, কর প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব এবং এ ক্ষেত্রে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। করদাতাদের প্রতি আমার বিনম্র অনুরোধ থাকবে, আপনারা নির্দ্বিধায় কর প্রদান করুন এবং দেশের উন্নয়নে অংশ নিন। অনুষ্ঠানে সংবর্ধিত ডেপুটি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান মিঠুকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি সহ সমিতির নেতৃবৃন্দ। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ