সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সড়কের জায়গায় উচ্ছেদ-দখলের খেলা

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৯:৫৬:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০৯:৫৮:২০ পূর্বাহ্ন
সড়কের জায়গায় উচ্ছেদ-দখলের খেলা
শহীদনূর আহমেদ ::
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জ অংশে চলছে উচ্ছেদ-দখলের খেলা। প্রতি বছর নিয়ম অনুযায়ী সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও কিছুদিনের মাথায় ফের দখল হয়ে যাচ্ছে সড়ক ও জনপথের মালিকানাধীন সড়কের দুইপাশের জায়গা। দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, উচ্ছেদ পরবর্তী সংরক্ষণ ও দেখভাল না করার কারণে উচ্ছেদে কোনো লাভ হয় না বলে জানিয়েছেন সচেতন ব্যক্তিবর্গ। সড়ক ও জনপথ অধিদপ্তর এবং দখলদারদের এমন চোর-পুলিশ খেলায় অসন্তোষ দেখা দিয়েছে সচেতন মহলে। গতানুগতিক ‘উচ্ছেদ অভিযান’ সরকারি টাকার অপচয় বলে মনে করছেন তারা। গেল ১৫ জানুয়ারি ঘটা করে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট ও স্থায়ী স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ অধিদপ্তর। সুনামগঞ্জ-সিলেট সড়কের ওয়েজখালি থেকে জাউয়াবাজার পর্যন্ত প্রায় তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনার কিছু দিনের মাথায় ফের দখল হয়ে যাচ্ছে সড়কের জায়গা। সরেজমিনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিরাইর রাস্তা পয়েন্টে গিয়ে দেখা যায়, কিছুদিন পূর্বে যেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল সেই স্থানে নতুন করে স্থাপনা তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে অনেকেই বাঁশ, টিন দিয়ে দোকানপাট তৈরি করে ব্যবসা পরিচালনা করছেন। দখলকারী ব্যবসায়ীরা জানান, সড়কের এমন উচ্ছেদ অভিযান প্রতি বছর হয়ে থাকে। যারা সড়কের উপর ব্যবসা করেন তাদের কাছে এটি স্বাভাবিক বিষয়। বছরে এক দুইবার উচ্ছেদ অভিযানের জন্য তৈরি থাকেন তারা। সড়কের পূর্ব পাশে নতুনভাবে দোকান তৈরি করতে দেখা যায় জহুর নামে এক হোটেল ব্যবসায়ীকে। উচ্ছেদকৃত স্থানে দোকানঘর তৈরি ব্যাপারে জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, এই ব্যবসা দিয়ে আমাকে চলতে হয়। আমার আর কোনো উপায় নেই। তাই বাধ্য হয়ে আবারও দোকান তৈরি করছি। সড়কের উত্তর পাশে অবৈধভাবে গড়ে তোলা মর্ডান হাঁস ভাতের রেস্টুরেন্ট অভিযানকালে ভেঙে ফেলা হলেও কয়েক দিনের মাথায় বোঝার উপায় নেই এখানে উচ্ছেদ অভিযান হয়েছে। নতুন করে হোটেলের দোকান তৈরির পাশাপাশি টাঙানো হয়েছে দোকানের নতুন সাইনবোর্ড। রেস্টুরেন্টের মালিক আতিকুর রহমানকে পাওয়া না গেলেও দোকানের এক কর্মচারী জানান, প্রতি বছর অভিযানে হোটেল ভেঙে দেয়া হয়। ভাঙার পরপর আবারও বাঁশপালা ও টিন দিয়ে দোকান প্রস্তুত করেন তার মালিক। এটা এখানকার স্বাভাবিক বিষয় বলে জানান তিনি। নাসির হোসেন নামের স্থানীয় বাসিন্দা বলেন, সড়কের জায়গায় উচ্ছেদ-দখল খেলা চলছে। উচ্ছেদ করার পরপরই আবার দখল হয়ে যায়। এসব করে লাভ কি? মাঝপথ দিয়ে প্রতিবছর সরকারের টাকা অপচয় হয়। সওজ কর্তৃপক্ষ দখলদারদের সাথে চোর-পুলিশ খেলা খেলে। এর কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। এ ব্যাপারে সুনামগঞ্জ নাগরিক কমিটির সদস্য ফয়সল আহমদ বলেন, আমরা বহু বছর ধরে দেখে আসছি সড়কে উচ্ছেদ অভিযান হয়। এতে কাজের কাজ হচ্ছে না। সড়ক দখলমুক্ত করা হলেও তার দেখভাল বা রক্ষণাবেক্ষণ করা হয় না। তাছাড়া যারা দখলদার ব্যবসায়ী রয়েছে তাদের জীবন-জীবিকার কথা চিন্তা না করে উচ্ছেদ অভিযান করা হয়। কোনো উপায় না থাকায় আবারও সড়কে আসেন ব্যবসায়ীরা। ফের দখল হওয়ার ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন বলেন, সম্প্রতি সুনামগঞ্জ-সিলেট সড়কে যেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। আমরা দেখছি আবারও তা দখল করা হচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা নেই। তারা নিয়ম-কানুন মানতে চায় না। আবারও উচ্ছেদ অভিযান করতে হবে। সময়ে সময়ে উচ্ছেদ অভিযানের নামে সরকারি টাকা অপচয় হচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, করার কিছু নাই। না হলে সড়কে অফিস করতে হবে। মাইক দিয়ে সারাক্ষণ মানুষকে নিষেধ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ