সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
দোয়ারাবাজারের চকবাজার

মলমূত্রের দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ ওয়াস ব্লক নির্মাণের দাবি

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ১২:২০:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ১২:২০:০৩ পূর্বাহ্ন
মলমূত্রের দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ ওয়াস ব্লক নির্মাণের দাবি
দোয়ারাবাজার প্রতিনিধি :: টয়লেটের সেপটি ট্যাংকির পানি গড়াচ্ছে চারপাশের জায়গায়। খোলা জায়গায় ছড়াচ্ছে মলমূত্র। হাসমুরগির মাধ্যমে মলমূত্র ছড়িয়ে যাচ্ছে পাশের দোকানপাট ও বসতবাড়িতে। তার ওপর বাড়ছে মশামাছির উপদ্রব। এসব মশা মাছি বসতবাড়ি, দোকানপাট, হোটেল রেস্টুরেন্ট ও চা স্টলের খাদ্যসামগ্রীর ওপর বসে রোগজীবাণুর বিস্তার করছে। টয়লেটের পাশেই টিউবওয়েল। নোংরা পরিবেশে টেউবওয়েল থেকে খাবার পানি সংগ্রহ করছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। এমন অস্বাস্থ্যকর দৃশ্য দেখা গেছে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজারে। এ বাজারের টয়লেটই এখন বাজারের ক্রেতা-বিক্রেতা, বাসিন্দা ও পথচারিদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৩ শতাধিক দোকানপাট অধ্যুষিত চকবাজারের উন্নয়ন হলেও বাজারটির স্যানিটেশন ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি, উল্টো দিন দিন এটির অবনতি হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, বাজারের বর্তমান টয়লেটটি প্রায় ২০ বছর আগের পুরোনো। সংস্কারের অভাবে এটি এখন বাজার ও আশপাশের এলাকার পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত সরকারের আমলে চকবাজারের দক্ষিণ পাশে সরকারিভাবে একটি ওয়াশ ব্লক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থান নির্ধারণও করা হয়। কিন্তু সম্প্রতি কোনো কারণ ছাড়াই বাজারের সরকারি ওয়াশ ব্লক স্থাপনের প্রকল্পটি বাতিল করা হয়েছে। চকবাজারের বাসিন্দা আব্দুর রহমান বলেন, বাজারের টয়লেটের কয়েজ গজের মধ্যেই আমার বসতঘর। মলমূত্রের দুর্গন্ধে পরিবার পরিজন নিয়ে বসতঘরে থাকা এখন দুঃসহ হয়ে উঠেছে। এই নোংরা পরিবেশের কারণে প্রায়সময়ই আমরা অসুস্থ হয়ে পড়ি। প্রতি মাসেই আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। বাজার কমিটি, স্থানীয় মেম্বার, চেয়ারম্যানকে বার বার এই সমস্যার কথা বলেছি। কিন্তু আজোবধি তারা কোনো পদক্ষেপ নেয়নি। এখান থেকে এই টয়লেটটি অন্যত্র সরিয়ে একটি স্বাস্থ্যসম্মত ওয়াশ বল্ক স্থাপন জরুরি। তিলোরাকান্দি গ্রামের কিনুই মিয়া বলেন, প্র¯্রাব পায়খানার দুর্গন্ধে চলাফেরা করা যায় না। এখানে নতুন করে একটি ওয়াশ ব্লক নির্মাণ করা দরকার। ব্যবসায়ী রুবেল বলেন, দুর্গন্ধে বাজারের দোকানপাটে বসা যায়না। আমাদের ব্যবসা করতে কষ্ট হয়। চকবাজার শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ স¤পাদক আব্দুল হান্নান বলেন, মল-মূত্রের দুর্গন্ধে বাজারে হাঁটা যায়না। চকবাজারে একটি ওয়াশ ব্লক স্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের সুদৃষ্টি কামনা করছি। লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, চকবাজার ও বাংলাবাজারে দুইটি ওয়াসব্লকের বরাদ্দ দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে প্রকল্পটি বাতিল করা হয়েছে। নতুন কোনো বরাদ্দ আসলে এখানে ওয়াশ ব্লক নির্মাণ করা হবে। দোয়ারাবাজার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপসহকারি প্রকৌশলী বিপ্রেশ তালুকদার জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের মাধ্যমে চকবাজারে একটি ইমপ্রোভ টয়লেট (ছোট ওয়াসব্লক) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই প্রজেক্টটিই বন্ধ হয়ে যাওয়ার কারণে ওয়াসব্লকটি আর হয়নি। শুধু চকবাজারই নয়, এই প্রজেক্টের মাধ্যমে যেকয়টি জেলায় ওয়াসব্লক হওয়ার কথা ছিলো সবগুলিই বাতিল হয়ে গেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ