সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম সুরের মূর্ছনায় সুন্দরমের ২৫ বছর পূর্তি উদযাপন ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা

লাইব্রেরির অবকাঠামো বৃদ্ধির সাথ সাথে পাঠক বাড়াতে হবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৯:৫৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৯:৫৯:৩৭ পূর্বাহ্ন
লাইব্রেরির অবকাঠামো বৃদ্ধির সাথ সাথে পাঠক বাড়াতে হবে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) বিরোধা রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াসন মিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লাইব্রেরির অবকাঠামো বৃদ্ধির সাথ সাথে পাঠক বাড়াতে হবে। কারণ পাঠকশূন্যতায় লাইব্রেরির সৌন্দর্য্য নষ্ট হয়। যে যত বই পড়বে, তার জ্ঞান ততো বৃদ্ধি হবে। সুনামগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান, সরকারি দ্বিগেন্দ্র বর্মণ কলেজের প্রভাষক মশিউর রহমান, ফাহিম ফুহাদ, আনিকা রহমান, নুসরাত জাহান মৌ প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বইপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫৩ জনকে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ