সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ১০:০১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ১০:০১:৩১ পূর্বাহ্ন
কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৩দিন ব্যাপী আয়োজিত কৃষি মেলার সমাপ্তি হয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ সদরের আয়োজনে মেলায় ১৩টি স্টল স্থাপন করা হয়। এর মধ্যে ছিল বস্তা পদ্ধতিতে সবজি, আদা চাষ, আধুনিক কৃষি উপকরণ ও যন্ত্রপাতি প্রদর্শন, শষ্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, ভাসমান বেডে সবজি চাষ, একক ফল বাগান, মিশ্র ফল বাগান, সর্জন পদ্ধতিতে চাষাবাদ, নিরাপদ ফসল চাষ/জৈব কৃষি, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, কৃষক পরামর্শ কেন্দ্র। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম। সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. রাকিবুল আলম। বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাসরিন সুলতানা, মো. সেফাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কৃষি মেলায় অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১১ জনকে পুরস্কৃত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স