সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

শহরে বঙ্গবন্ধুর ৫টি ম্যুরাল ও ডংকা শাহ মোকাম ভাঙচুর

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ১১:৩৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ১১:৩৬:৫৫ অপরাহ্ন
শহরে বঙ্গবন্ধুর ৫টি ম্যুরাল ও ডংকা শাহ মোকাম ভাঙচুর
স্টাফ রিপোর্টার :: দেশের বিভিন্ন এলাকায় ন্যায় সুনামগঞ্জ শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচটি ম্যুরাল ও একটি মোকাম ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে প্রথমে সুনামগঞ্জ পৌরসভার সামনের জড়ো হয়ে পৌরসভা প্রাঙ্গণের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে। এরপর পর্যায়ক্রমে সুনামগঞ্জ শহরের ঐতিহ্য জাদুঘর, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদের সামনের বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়। এছাড়া বুধবার রাতে বিক্ষুব্ধরা সুনামগঞ্জ শহরের হাছননগরে হোসেন বখত চত্বরের পাশের ডঙ্কা শাহ মোকাম ভেঙে দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইমন দোজ্জা বলেন, দেশে ফ্যাসিবাদীদের যা কিছু আছে সেগুলো আমরা ভেঙে দিতে চাই। যাতে দেশের কেউ আর এই ফ্যাসিবাদের দিকে অনুপ্রাণিত না হয়। সেজন্য সুনামগঞ্জের সব ম্যুরাল ভেঙে দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স