সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

জেলা ছাত্র শিবিরের শোভাযাত্রা

  • আপলোড সময় : ০৭-০২-২০২৫ ০১:১৭:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৫ ০১:১৭:৪৯ পূর্বাহ্ন
জেলা ছাত্র শিবিরের শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের হাছনগর ইসলামী সেন্টার থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ছাত্র শিবিরের কলেজ, স্কুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে শহরের আলফাত স্কয়ারে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। হাফেজ আবু সুফিয়ান ত্বোহা’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্র শিবির সভাপতি মেহেদী হাসান তুহিন, সাধারণ স¤পাদক ফারহান শাহরিয়ার ফাহিম, সাবেক অফিস স¤পাদক আব্দুস সত্তার মামুন ও অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা, হামলা, গুম, খুনের মাধ্যমে ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ৪৮ বছরের ত্যাগ তিতিক্ষার ফলে এই পর্যায়ে ছাত্র শিবিরের ভীত আরও মজবুত হয়েছে। কোনো ষড়যন্ত্র ছাত্রশিবিরের অগ্রযাত্রা রুখা যাবে না। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিবিরের প্রচার স¤পাদক আব্দুল মমিন, ছাত্র অধিকার স¤পাদক ইয়াকুব আলী, প্রকাশনা স¤পাদক রাকাব আহমদ শিশির, জেলা মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক সুলতান আহমদ, সাবেক অফিস স¤পাদক শামিম আহমদ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ