সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সিলেটে সাবেক মন্ত্রী মোমেনসহ ৬৪ জনের নামে মামলা

  • আপলোড সময় : ২২-০৮-২০২৪ ১১:৩৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৪ ১১:৩৭:৪৩ অপরাহ্ন
সিলেটে সাবেক মন্ত্রী মোমেনসহ ৬৪ জনের নামে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে সিলেটে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের মিছিলে হামলা চালানোর অভিযোগে সিলেটে আরও একটি মামলা হয়েছে। বৃহ¯পতিবার (২২ আগস্ট) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নগরের সেনপাড়া এলাকার জুবেল আহমদ স্বপন। ওই হামলায় ঘটনায় তিনি আহত হয়েছেন বলে এজাহারে দাবি করা হয়।
মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. জাকির হোসেন খানসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে এফআইআর হিসেবে গণ্য করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী বেলাল আহমদ।
মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার ও হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগ সাধারণ স¤পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের  সভাপতি রজত কান্তি গুপ্ত, সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি’র উপ-কমিশনার তাহিয়াত আহমদ চৌধুরী, উপ কমিশনার আজবাহার আলী শেখ, সিআরটি প্রধান শাহরিয়ার আল মামুন, অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওছার দস্তগীর, এসআই পলাশ চন্দ্র দাস, এসআই মিল্টন রায় চৌধুরী, এসআই কল্লোল গোস্বামী।
আসামির তালিকায় রয়েছেন, সিটি কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, জাহাঙ্গির আলম, এসএম শওকত আমিন তৌহিদ ও রুহেল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ স¤পাদক রাহেল সিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক দেবাংশু দাশ মিঠু, যুবলীগ নেতা সাজলু লস্কর, শামিম ইকবাল প্রমুখ।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে ৪ আগস্ট বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন নগরীতে মিছিল বের করে। মিছিলটি সোবাহানীঘাট এলাকায় এলে অভিযুক্তরা হামলা চালিয়ে গুলি ছুঁড়ে ও বোমা বর্ষণ করেছে। এতে তিনিসহ অনেকে আহত হন। একই অভিযোগে মঙ্গলবার (২০ আগস্ট) আরেকটি মামলা করেন সাজন আহমদ সাজু নামের দক্ষিণ সুরমা সরকারি কলেজের এক শিক্ষার্থী। ওই মামলায় মামলায় সিলেট মহানগর পুলিশ কমিশনার, সিলেট সিটি করপোরেশনের সদ্যসাবেক মেয়র, সদ্য সাবেক তিন এমপিসহ ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ