সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

দিরাইয়ে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১২:৪৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ১২:৪৩:১৭ পূর্বাহ্ন
দিরাইয়ে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত
দিরাই প্রতিনিধি :: সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভাটিপাড়া ইউনিয়নের সুতারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের আহবায়ক সালাহ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া। স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান শিহাব। বক্তব্য রাখেন ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবাব তালুকদার, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক লেচু মিয়া, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপি’র ১নং ওয়ার্ড সভাপতি রজব আলী, ২নং ওয়ার্ড কৃষক দলের নেতা শাহজাহান মিয়া, ৭নং ওয়ার্ড সভাপতি নগেন্দ্র দাস, বিএনপি নেতা ইউপি সদস্য শাহাদীব তালুকদার, উপজেলা জাসাসের আহবায়ক সৈদুর রহমান তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল হক চৌধুরী টিপু, ভাটিপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মানিক সামাদ তালুকদার, কৃষক দল নেতা ইউসুফ আল আজাদ, তারিফ আলী, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য রবীন্দ্র দাস, যুবদল নেতা আংগুর মিয়া, আবু সালাম প্রমুখ। এসময় কৃষকরা দাবি করেন হাওরের খাল বিল নালাগুলো খনন করলে হাওরের জলাবদ্ধতা দূর হবে। বিএনপি ক্ষমতায় গেলে নদী ও খাল খনন কর্মসূচির ফিরিয়ে আনতে হবে। বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করলে শহীদ জিয়ার খাল কাটা ও নদী খনন কর্মসূচি পুনঃপ্রবর্তন করা হবে এবং প্রকৃত কৃষকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ