সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

ধর্মপাশায় সাংবাদিকের বাসায় চুরি

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১১:৩৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ১১:৩৩:২৭ অপরাহ্ন
ধর্মপাশায় সাংবাদিকের বাসায় চুরি
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারের বাসিন্দা ও ডেইলি অবজারভার পত্রিকার সহ-সম্পাদক সাংবাদিক গোলাম ইউসুফের বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেল পাঁচটা থেকে শনিবার সকাল নয়টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসার জানালা ভেঙে ও পেছনের দরজা খোলে বাসার ভেতরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, সোলারের ব্যাটারি, আসবাবপত্রসহ প্রায় দুই লাখ ৩৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। সাংবাদিক গোলাম ইউসুফের মা সুফিয়া বেগম (৬৫) জানান, সোমবার বিকেল পাঁচটার দিকে বাসার সামনের দরজায় তালা ও পেছনের দরজায় সিটিকিনি দিয়ে এবং জানালা বন্ধ করে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামে থাকা আমার ভাইয়ের বাড়ি বেড়াতে আমি ও আমার বৃদ্ধা মা বেড়াতে যাই। শনিবার সকাল নয়টার দিকে বাসায় ফিরে দেখি একটি জানালার দরজা ভাঙা ও বাসার পেছনের দরজা খোলা। চোরেরা বাসার ভেতরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় দুই লাখ ৩৫হাজার টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় শনিবার বিকেলে আমি থানায় লিখিত অভিযোগ করেছি। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ