সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১১:৫৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১২:১০:১২ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. সাজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় প্রধান আলোচক ছিলেন দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সহ-সভাপতি আহমেদ নূর আলবাব, সাধারণ সম্পাদক অনুপ তালুকদার, অর্থ সম্পাদক শাহ মো. কামরুজ্জামান, সদস্য প্রভাষক মোশাররফ হোসেন বাবলু, মো. জসিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, সার্জেন্ট অব. মো. জিয়াউর রহমান, মো. আলমগীর শাহ, জয়ন্ত পাল, বিকাশ চন্দ আপন প্রমুখ। আলোচনা শেষে শান্তিগঞ্জ উপজেলার গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদায়ন হওয়ায় সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের অর্থ- সম্পাদক শাহ মো. কামরুজ্জামানকে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাহিত্য আড্ডায় স্বরচিত প্রবন্ধ ও কবিতা পাঠ করেন সাজাউর রহমান, আহমেদ নূর আলবাব, প্রভাষক দুলাল মিয়া, অনুপ তালুকদার, জয়ন্ত পাল, সার্জেন্ট অব. জিয়াউর রহমান ও বিকাশ চন্দ আপন। উল্লেখ্য, প্রতি শনিবার সন্ধ্যা ৬টায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি, শনিবার যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট আইনজীবী, সাংবাদিক ও লেখক রণেন্দ্র তালুকদার পিংকুর সম্পাদনায় প্রকাশিত ‘মিনিস্টার অক্ষয় কুমার দাস’ স্মারকগ্রন্থের ওপর আলোচনানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সাহিত্য অনুরাগীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স