সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

বিএনপি নেতা অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে সভা

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১১:৫৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১২:০৪:৪৪ পূর্বাহ্ন
বিএনপি নেতা অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে সভা
স্টাফ রিপোর্টার ::
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) সুনামগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সমর্থন জানিয়ে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলা গৌরারং ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এই সভার আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। বিএনপি নেতা ইসকন্দর আলীর সভাপতিত্বে ও যুবদল নেতার কাউসার আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রউফ, শাহ মইনুল হক, আব্দুল মতিন মেম্বার, ফখরুল ইসলাম, সৈয়দ গোলাম কিবরিয়া, মইনুল ইসলাম, শাহ মইনুল হক, শাহ ফখরু, নুর মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় তারা বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে অ্যাড. নূরুল ইসলাম নূরুলের নেতৃত্বে সুনামগঞ্জের বিএনপি সুসংগঠিত ছিল। রাজপথে তাঁর দক্ষ নেতৃত্বে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তাঁর মতো যোগ্য নেতার হাতে ধানের শীষের মনোনয়ন উঠলে বিজয় সুনিশ্চিত হবে, এবং দল আরও শক্তিশালী হবে। এদিকে একই সময়ে প্রচারণামূলক সভা হয়েছে সদর উপজেলার সুরমা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক