সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

অন্তর্বর্তী সরকার কঠিন সময়ে উপনীত হয়েছে : মান্না

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ১২:১২:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১২:১২:৩৭ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকার কঠিন সময়ে উপনীত হয়েছে : মান্না
সুনামকণ্ঠ ডেস্ক :: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ছয় মাস পেরিয়ে গিয়েছে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার একটা কঠিন সময়ে এসে উপনীত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্র সংস্কার ফোরামের আয়োজনে ‘নির্বাচন সংস্কার বিশ্লেষণ’ শিরোনামে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, ছয় মাস পরে এসে অন্তর্বর্তী সরকার একটা ক্রুশিয়াল টাইমে এসে পড়েছে। এটা তো সত্যি যে, উনি (ড. মুহাম্মদ ইউনূস) দেশের অর্থনীতির অবস্থা ভালো করতে পারেননি। এত বড় অর্থনীতিবিদ! জিনিসের দাম কমাতে পারেন নাই। ইনভেস্টমেন্ট বাড়েনি, ইনকাম রেট বাড়েনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল। দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে মানুষের অসন্তোষের বিষয়ে মান্না বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানুষ যদি রাস্তায় নামে, তবে এই সরকার কি তা থামাতে পারবে? কোনও একটি রাজনৈতিক দল যদি তা সমর্থন করে হরতাল ডাকে - তবে তা মোকাবিলা করার জন্য কি পুলিশ নামবে? সরকার তো ভারনাবেল। এরকম সরকার দিয়ে তো দীর্ঘ দিন ভালো শাসন চালাতে পারবেন না। যখন তখন সেটা ভেঙে যেতে পারে। মান্না আরও বলেন, আমরা সরকারের সমালোচনা করি, কিন্তু কাঠগড়ায় তুলি না। আমরা জানি, এ সরকার পরাজিত হলে আমরাও পরাজিত হবো। সরকারের সংস্কার কমিশন প্রসঙ্গে মান্না বলেন, সংস্কারের ওপর রাগটাগ করে লাভ নেই। সংস্কার সর্বাংশে ভালো জিনিস। সংস্কার করার ব্যাপারে সমগ্র জাতি এখন ঐক্যবদ্ধ আছে। প্রশ্নটা হলো, সংস্কারটা কতখানি লাগবে। তবে ইউনূস সাহেব বলেছেন, সংস্কারের প্রশ্নে কোনও বিষয়ে ন্যূনতম যে ঐকমত্য হবে, সরকার ততটুকু সংস্কার করবে। কোনও সংস্কার তিনি চাপিয়ে দেবেন না। তিনি আরও বলেন, আমাদের এমন একটা বিভাজিত দেশ। নিজেদের মধ্যে ঐকমত্য বলতে কিছু নাই। এ পর্যন্ত সংস্কার প্রসঙ্গে যত আলোচনা হয়েছে, আমি একটা প্রসঙ্গে ঐকমত্য দেখতে পাচ্ছি, সেটা হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে। এর বাইরে অন্য কোনও বিষয়ে ঐকমত্য দেখা যায়নি। নির্বাচন প্রসঙ্গে মান্না বলেন, অনেকে দাবি করছেন, আওয়ামী লীগের বিচার করতে হবে, তার আগে ভোট হবে না। কিন্তু দেখা গেলো, বিচার করতে করতে ছয় বছর লেগে গেলো। তখন তো জনগণ মেনে নেবে না। তাই সবকিছু আবেগ দিয়ে, রাগ দিয়ে বিচার করলে হবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ স¤পর্কে তিনি বলেন, কেউ যদি উসকানি দেন আর আপনি উসকান, আর এটা যদি প্রতি তিন মাস পরপর ঘটতে থাকে, তো আগামী তিন বছরেও তো ভোট করতে পারবেন না। ভোট করতে তো একটা পরিবেশ লাগবে। আপনি জিততে চান, কিন্তু ফ্যাসিবাদের ওপর রাগ দেখিয়ে কি জিততে পারবেন? লড়াই করে, রক্ত দিয়ে যে বিজয় আমরা অর্জন করেছি, তা বুদ্ধি-স্থিরতা তথা ধী শক্তি দিয়ে রক্ষা করতে হবে। আলোচনা সভায় জাতীয় পার্টির (রওশন) সাবেক নেতা গোলাম সারোয়ার মিলন, নিরাপদ সড়ক চাই-নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, রাজনৈতিক বিশ্লেষক আমিরুল করিমসহ আরও অনেকে বক্তব্য দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ